শনিবার, 19 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ - ৯:২১ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত 

 

কুবি প্রতিনিধি:

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিন টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৩০ টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

 

‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৩৫০ টি আসনের বিপরীতে ৩২ হাজার ৬৫৮ জনের আবেদন পড়েছিল। সে হিসেবে আসন প্রতি ৯৩ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশগ্রহণ করে।

 

চাঁদপুর থেকে ‘এ’ ইউনিটে পরীক্ষা দিতে আসা ইসরাত জাহান লুনা, ‘প্রশ্নের মান ঠিক ছিল এবং ফিজিক্স-কেমিস্ট্র ক্যালকুলেশন একটু কঠিন ছিল। অনেক সময় ব্যয় হয়েছিল এই ক্যালকুলেশনগুলোতে। এছাড়া ম্যাথ প্রশ্ন সহজ ছিল। হলের পরিবেশ খুবই ভালো ছিল, এছাড়া স্যাররাও যথেষ্ট আন্তরিক ছিল।’

 

আরেক পরীক্ষার্থী সাবিহা বলেন, ‘আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালোই হয়েছে! প্রশ্নগুলো মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, থিওরির পাশাপাশি কিছু ম্যাথও ছিল। হলের পরিবেশও আলহামদুলিল্লাহ ভালো ছিল, স্বস্তিতে পরীক্ষা দিতে পেরেছি।’

 

‘এ’ ইউনিটের ভর্তি কমিটির আহবায়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘অসঙ্গতির ঘটনা ঘটেছে এধরনের কোনো সংবাদ আমার কাছে আসেনি। পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে আমরা সন্তুষ্ট।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

পবিপ্রবিতে দূর্যোগে পূর্ব প্রস্তুতি সম্পর্কিত যুব নেতৃত্বে সহযোগিতামূলক কর্মশালা

শাল্লার পাঁচ গ্রামে ফিরে এলো আলো, তিন বছরের অন্ধকার কাটলো

রাবিতে ইউনিস্যাব’এর উদ্যোগে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’ অনুষ্ঠিত

খানসামায় যুবককে মারধর: সেনা কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ।। প্রতিবাদে ঝাড়ু  মিছিল

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবিতে সিওয়াইবির তদারকি

ময়মনসিংহ থেকে অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার

নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন-উপদেষ্টা

ডিআইইউতে স্ক্যাবিস প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত