বুধবার, 7 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুবিতে আয়োজিত অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-র ফাইনাল ১০ মে

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
বুধবার, ৭ মে ২০২৫ - ১:৪৯ অপরাহ্ন

 

 

 

– কুবি প্রতিনিধি

 

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো আয়োজিত জাতীয় বিজনেস কেস প্রতিযোগিতা ‘বিজভেঞ্চার’-এর ফাইনাল আগামী ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

 

মঙ্গলবার (৬ মে) আয়োজক দলের প্রতিনিধি সুমাইয়া কবির বিষয়টি নিশ্চিত করেন। অনুষ্ঠানটি কুমিল্লার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এ আয়োজিত হবে।

 

 

আয়োজক কমিটি জানান, প্রতিযোগিতায় শুরুতে ২৪৮টি দল নিবন্ধন করে। পরবর্তীতে দুটি ধাপে বাছাই প্রক্রিয়া শেষে ছয়টি দল ফাইনালের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত দলগুলোর মধ্যে চারটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), একটি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এবং একটি আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে অংশ নিচ্ছে।

 

 

চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করবেন সামান-এর চিফ অপারেটিং অফিসার আজম খান, মনো সিরামিকের হেড অব মার্কেটিং ফায়েজ আহমেদ, প্রিয়শপ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আশিকুল আলম খান এবং ডিভিসি-এর হেড অব কমিউনিকেশনস তারিফ মোহাম্মদ খান।

 

এছাড়াও, গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন সুলতান টেক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর সুলতান। 

 

 

আয়োজক দলের প্রধান সুমাইয়া কবির বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এর আগে জাতীয় পর্যায়ে কোনো বিজনেস কেস কম্পিটিশনের আয়োজন হয়নি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে এমন আয়োজনের অভাব অনুভব করেই ‘বিজভেঞ্চার’-এর পরিকল্পনা করা হয়। আমাদের ইচ্ছা, এটি ভবিষ্যতে জাতীয় পর্যায়ের একটি সুপরিচিত ফ্ল্যাগশিপ কেস কম্পিটিশন হিসেবে প্রতিষ্ঠিত হোক। যেন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সমস্যা সমাধান, সৃজনশীলতা এবং সমালোচনামূলক চিন্তার দক্ষতা অর্জনের সুযোগ পায়।’

 

 

তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো এমন একটি আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের ছোট্ট এই উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে কিছুটা হলেও ভূমিকা রাখবে বলে আশা করছি।’

 

 

বিজভেঞ্চার প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছে অনার। সহযোগী পার্টনার হিসেবে রয়েছে টাডা, ব্রোঞ্জ পার্টনার মনো সিরামিক এবং ই-লার্নিং পার্টনার ১০ মিনিট স্কুল। প্রচার সহযোগী হিসেবে যুক্ত হয়েছে গ্রুফা এবং ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে আইস বিজনেস টাইমস। মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক যুগান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং চ্যানেল ২৪। এক্সক্লুসিভ ফটোগ্রাফি পার্টনার হিসেবে রয়েছে চেকমেট।

 

প্রতিযোগিতার শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশনা করবে জনপ্রিয় ব্যান্ড দল ‘আনকোর’। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কনটেন্ট ক্রিয়েটর মাশফিক এনাম তূর্য।

 

 

উল্লেখ্য, চূড়ান্ত পর্বে চূড়ান্ত ৩ বিজয়ী দলের জন্য থাকছে এক লাখ টাকার পুরস্কার।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সারাদেশে নারী শিশু নির্যাতন ও রমজানে জিনিসপত্রের দাম কমানোর দাবি বাসদের

ক্রিস্টাল ইন্সুরেন্স জাতীয় ক্লাব কাপ সেভেনস রাগবি চ্যাম্পিয়নশিপ (পুরুষ) – ২০২৫’ আয়োজন করছে বাংলাদেশ রাগবি ফেডারেশন

পলাতক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ব্যাপারে উদাসীন রুয়েট প্রশাসন

উলিপুরে চলছে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রির রমরমা ব্যবসা

আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল না, একটা মাফিয়া পার্টি: খুবি শিক্ষক

হাবিপ্রবিতে নৈরাজ্য সৃষ্টি করতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর উস্কানি, স্ক্রিনশর্ট ফাঁস

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: চারটি ইটভাটা বন্ধ

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

নাগেশ্বরীতে চরাঞ্চল উন্নয়নে সাংবাদিক ও এনজিওদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অসহায় নাট্যকর্মীর মানবেতর জীবনযুদ্ধ: তরণী কান্ত সেনের হার না মানা সংগ্রাম।