শনিবার, 17 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউতে নবাগত শিক্ষার্থীদের বরণ করলো ব্যবসায় প্রশাসন বিভাগ

প্রতিবেদক
Delowar Mahmud
শনিবার, ১৭ মে ২০২৫ - ৩:৩৫ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ব্যবসায় প্রশাসন বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। 

 

শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সম্মেলন কক্ষে বিবিএ প্রোগ্রামের পি-১১৮ ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক মো. আজমির হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং পুরাতন শিক্ষার্থীরা।

 

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে নবীনদের স্বাগত জানিয়ে বক্তারা উচ্চশিক্ষার উদ্দেশ্য, বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, শিক্ষা-নৈতিকতা এবং ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিশেষত, নতুনদের আত্মবিশ্বাস গড়ে তোলা, সময় ব্যবস্থাপনা, যোগাযোগ দক্ষতা এবং নেতৃত্ব বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান বক্তারা।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিলো এক উন্মুক্ত আলোচনা পর্ব যেখানে তারা তাদের ভাবনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেন। এরপর কেক কাটার মাধ্যমে নতুন ব্যাচের যাত্রা উদযাপন করা হয়। পরিবেশটি হয়ে ওঠে প্রাণবন্ত এবং উৎসবমুখর।

 

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, পি-১১৮ ব্যাচের শিক্ষার্থীরা একাডেমিক উৎকর্ষ, গবেষণা এবং সামাজিক নেতৃত্বে নিজেদের অনন্যভাবে প্রতিষ্ঠিত করবে।

 

এই ওরিয়েন্টেশন কেবলমাত্র একটি আনুষ্ঠানিক স্বাগত জানানোর অনুষ্ঠান নয়, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে এবং তাদের ভবিষ্যৎ পথচলায় একটি শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

আটক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল মিলনকে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্ররণ

যশোরে প্রথম গর্ভে সন্তান রেখে এপেন্ডিসাইটিস অপারেশন করলেন – ডাক্তার পানু

রাজশাহী বিভাগে সবচাইতে বেশী কোরবানি হয়েছে

বাংলা নববর্ষ উপলক্ষে যবিপ্রবিতে রচনা প্রতিযোগিতার আয়োজন

হাবিপ্রবিতে Intellectual property Rights In Bangladesh Education Sector শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনকারীকেই হুমকির অভিযোগ ইবির সহ-সমন্বয়কের বিরুদ্ধে

গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশ

ঢাকাসহ ছয় জেলায় ভারী বৃষ্টিপাত, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা

বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস: নিরাপদ মা, সুস্থ জাতি গঠনের অঙ্গীকার

‘শাহবাগ থেকেই ফ্যাসিবাদ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উত্থান’— শিবির সেক্রেটারি