শুক্রবার, 3 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

টোল আদায় শুরু, শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

প্রতিবেদক
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫ - ৬:০৭ অপরাহ্ন

চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্ভোদন করা হয়। নাম পরিবর্তন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে করা হয়েছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে টোল আদায় কার্যক্রম উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের গাড়ি থেকে টোল আদায়ের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়।

নামকরণ প্রসঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান খান গণমাধ্যমকে বলেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শাহাদাতবরণ করেছিলেন যিনি, সেই ওয়াসিম আকরামের নামে এই উড়াল সেতু। আমরা সারা দেশে যারা এই জুলাই অভ্যুত্থানে শাহাদাতবরণ করেছেন তাদের জন্য বিভিন্ন জায়গায় স্মৃতিচিহ্ন তৈরি করছি। সারা দেশের মানুষ এবং আগামী প্রজন্ম তাদের অবদানের কথা যেন স্মরণ করতে পারে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’ করে চিঠি ইস্যু করেছে। এর আগে এটি ‘মেয়র মহিউদ্দিন চৌধুরী–সিডিএ ফ্লাইওভার’ নামকরণ করা হয়েছিল।
সিডিএ সূত্র জানায়, মন্ত্রণালয়ের অনুমোদিত হারেই টোল আদায় করা হবে। নগরের লালখানবাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০ ধরনের গাড়ি চলাচল করতে পারবে। এতে সিএনজিচালিত ট্যাক্সি ৩০ টাকা, কার ৮০ টাকা, জিপ ও মোইক্রোবাস ১০০ টাকা, পিকআপ ১৫০ টাকা, মিনিবাস ও চার চাকা ট্রাক ২০০ টাকা, বাস ২৮০ টাকা, ছয় চাকার ট্রাক ৩০০ টাকা, কাভার্ডভ্যান ৪৫০ টাকা হারে টোল পরিশোধ করতে হবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও কন্টেনার ট্রেইলার চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে মন্ত্রণালয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত