মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহ নগরের ৮০ ভাগ দালানের বিল্ডিং কোড নেই

প্রতিবেদক
shafiel alam sumon
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:৩১ অপরাহ্ন

শফিয়েল আলম সুমন:

ময়মনসিংহে ৮০ ভাগ দালান গড়ে ওঠেছে বিল্ডিং কোড না মেনেই আগামী ১৫ থেকে ২০ বছর পর কোন বড় দালানে আগুন লাগলে ফায়ার সার্ভিসের কিছুই করার থাকবে না নিয়ে ফায়ার সার্ভিস চিন্তিত থাকলেও চিন্তিত নেই বাড়ির মালিকরা বড় বিল্ডিংগুলোর পরিপূর্ণ হওয়ার পর  সিটি কর্পোরেশন পাশাপাশি ফায়ার সার্ভিস থেকে ছাড়পত্র নিতে হয় কিন্ত  ছাড়পত্র গুটিকয়েক ছাড়া কেও নেই নি এছাড়া ভূমি কম্পের কথা কেও হয়তো ভাবছে না ভবিষ্যতে এর ঝুকির প্রবণতা অনেক বেশী এছাড়া সিটি কর্পোরেশনের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে চলছে বিল্ডিং কোড না মানার প্রবণতা ল।

এছাড়া বিল্ডিং কোড অনুযায়ী বহুতল ভবনের ক্ষেত্রে নিজের জায়গা থেকে সর্বনিম্ন ফুট ছেড়ে ভবন করার কথা থাকলেও অধিকাংশ মালিক তা মানছেন না। চারপাশে জায়গা এবং ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় দিন দিন নগরীতে বাড়ছে ঝুঁকি এমনটাই বলছে ফায়ার সার্ভিস। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচতলা পর্যন্ত আগুন নেভানোর সক্ষমতা আছে। ফলে থেকে ২০ তলা পর্যন্ত ভবনের বাসিন্দারা থেকে যাচ্ছেন অগ্নিঝুঁকিতে।

এদিকে নগরে কাশর, জেল রোড, স্টেডিয়াম, কাচিঝুলি নতুন বাজার ,সহ বিভিন্ন এলাকায় বড় দালানের কাজ হচ্ছে বা সম্পন্ন হয়েছে কেও হয়তো ফিট জায়গা না ছেড়েই দালান হচ্ছে, এক্সিট গেট দুরের কথা আগুন নিভানো ফায়ার হোসসহ নানা যন্ত্রপাতির কোন ব্যাবস্থা রাখা হয় নি বাড়ির মালিক জানান সকল কিছু মেনেজ করেই বাড়ি নির্মান করা হয়েছে জিন্নাতা নামে নগরীর কাচিঝুলি এলাকার আরেক বাসিন্দা বলেন, ‘শহরের অলিগলিতে দেদার চলছে বহুতল ভবন নির্মাণ। অনেকেই ইমারত নির্মাণ বিধিমালা বা বিল্ডিং কোড মানছেন না। এভাবেই অপরিকল্পিত নগরায়ন বাড়ছে। সব দেখেও অজানা কারণে কর্তৃপক্ষ চুপ করে বসে আছে।

স্থানীয়রা জানান, বহুতল ভবন নির্মাণের কাজ চলছে নগরজুড়ে বেশির ভাগ নির্মিত নির্মাণাধীন ভবনে ইমারত নির্মাণ বিধিমালা মানা হয়নি। কোনো দুর্ঘটনা ঘটার পরই জানা যায় ওই ভবনটি নিয়ম মেনে করা হয়নি। নকশাবহির্ভূতভাবে নির্মাণ চলা ভবনগুলোর কাজ এখনই থামিয়ে দেওয়ার দাবি করেছেন তারা। নকশা বদল করার প্রবণতা রয়েছে অনেক বেশী, সরু সড়ক আরো সরু হচ্ছে

নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে থেকে তলা পর্যন্ত নগরীতে ভবন ছিল ৪৪ হাজার ৫৭১টি। সাততলার ওপরে ভবন ছিল ২৭০টি। ২০২৪ মপা সেপ্টেম্বর পর্যন্ত থেকে তলা ভবনের সংখ্যা ৪৮ হাজার ২২৮। সাততলার ওপরে ভবন সংখ্যা ৫৪১। পাঁচ বছরের ব্যবধানে থেকে তলা পর্যন্ত ভবন বেড়েছে হাজার ৬৫৭টি এবং সাততলার ওপরে ভবন হয়েছে ২৭১টি।

বিল্ডিং কোড না মানার কারণে ভবিষ্যতে স্বল্পমাত্রার ভূমিকম্পেও মারাত্মক ক্ষতির আশঙ্কা রয়েছে উল্লেখ করে ময়মনসিংহ রেইন বিল্ডার্সের পরিচালক প্রকৌশলী নাদিম পারভেজ খান বলেন, ‘শহরের অনেক এলাকায় দেখেছি সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করা হয়েছে। ছাড়া নগরীতে বহুতল ভবন নির্মাণে অনেকে যথাযথভাবে বিল্ডিং কোড না মানায় নগরবাসী ঝুঁকির মধ্যে পড়ছে। ভূমিকম্পে মারাত্মক ক্ষয়ক্ষতি হওয়ার আগেই সিটি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মানস বিশ^াস জানান নিয়মনীতির না মেনে ভবন নির্মাণের বিষয়টি অবগত তাই  অভিযান অব্যাহত আছে  পর্যন্ত ১৫০ টি অভিযান চালানো হয়েছে। ২০ থেকে ৩০ টি দালানের সীমানা ভেঙ্গে ফেলা হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মোঃ মাসুদ সরদার জানান একটি বিল্ডিং সম্পন্ন হওয়ার আগে পরে ফায়ার সার্ভিস থেকে ছাড়পত্র নিতে হয় বিল্ডিং শুরুর সময় সকল কিছু নিয়ম মেনে দালান সম্পন্ন করবেন বলে ছাড়পত্র নেয় কিন্ত দালান সম্পন্ন হওয়ার পর আর খুজে পাওয়া যায় না, ছাড়পত্র নেয় না

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. মনিরুজ্জামান বলেন, আপৎকালীন দুর্যোগের সব ক্ষেত্রে শহর ঝুঁকিতে আছে। নগরীতে ভবন হলেও বিল্ডিং কোড মানা হচ্ছে না। প্রথম বিল্ডিং কোড মানতে হবে, ফায়ার সার্ভিসের গাড়ি অবাধে চলাচলের ব্যবস্থা থাকতে হবে। যে ভাবে বড় দালান হচ্ছে আগামী বিশ বছর পর ময়মনসিংহ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েল আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: আরাকচি

আওয়ামী হামলায় নিহত শহীদ সালাহউদ্দিনের পরিবার নিরাপত্তা ঝুঁকিতে: জুবায়েরের নিন্দা

বাকৃবিতে আইআইএফএসের শিক্ষার্থীদের ইন্টার্নশীপ সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত

৩ বছরপর রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা করেননি জামায়াত শিবিরের নেতা কর্মীরা, স্পষ্ট বিবৃতি

মামলা ও কারখানা বন্ধের প্রতিবাদে ইউরোটেক্সের শ্রমিকদের অবরোধ

যবিপ্রবির আইপিই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

বাকৃবিতে দুই দিনব্যাপী জলবায়ু বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ভর্তিচ্ছুদের জন্য থাকছে পবিপ্রবির বিশেষ বাস সার্ভিস

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে রাজনৈতিক তৎপরতায় ক্ষুব্ধ শিক্ষার্থীদের বিক্ষোভ, গণসাক্ষর ও স্মারকলিপি