বুধবার, 23 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ - ২:০৯ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্যদের মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আমন্ত্রণে তাঁর বাসভবনে আন্তরিক পরিবেশে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন উভয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, সহ-শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কন্নোয়নে গুরুত্ব সহকারে বিশদ আলোচনা হয়। এছাড়াও অতিদ্রুত এ নিয়ে পারস্পরিক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় পবিপ্রবির পক্ষ থেকে রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা ড. এবিএম সাইফুল ইসলাম এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, সহকারী প্রক্টর মারুফা আক্তার উপস্থিত ছিলেন। সাক্ষাতে উভয় উপাচার্য তাদের স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একে অন্যের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। সাক্ষাৎ শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তাঁর বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত