বুধবার, 14 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সোকসাসের বর্ষপূর্তি উপলক্ষে বিশিষ্ট সাংবাদিকদের মিলনমেলা

প্রতিবেদক
সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
বুধবার, ১৪ মে ২০২৫ - ১০:২৫ পূর্বাহ্ন

পুরান ঢাকার ঐতিহ্য সম্বলিত কলেজ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির ৩য় বর্ষ পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন  করা হয়। 

 

 ১৩ মে ( মঙ্গলবার)  সকাল ১০ ঘটিকায় শহীদ হাসান মেহেদী অডিটোরিয়ামে অনুষ্ঠান শুরু হয়৷ উল্লেখ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলী মুখোপাধ্যায়। প্রধান আলোচক ছিলেন দৈনিক আমার দেশের প্রকাশক ও সম্পাদক এবং একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মাহমুদুর রহমান।

 

 

আরো উপস্থিত ছিলেন বিশেষ আলোচক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন, অফিসার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আজকের পত্রিকার শিক্ষা বিভাগের প্রধান ও পাঠকবন্ধুর প্রধান সংগঠক আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ইয়াছিন মোল্লা।

 

 

 

২০২২ সালে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)  যাত্রা শুরু করে। সংগঠনটি গনতন্ত্র চর্চার মাধ্যমে সাংবাদিকতার ইতিবাচক দিক নিয়ে কাজ করে যাচ্ছে। এই অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও সংগঠনটির সদস্যরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

 

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, এক নিঠুর কাকলী মুখোপাধ্যায়ের স্বপ্ন ভঙ্গ নয়, আজ তা পূরণ হয়েছে। একুশে পদকপ্রাপ্ত মাহমুদুর রহমানসহ দেশের খ্যাতিমান সাংবাদিকদের পাশে বসতে পেরে আমি গর্বিত। সোকসাসের সদস্যরা যেভাবে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার মহান দায়িত্ব পালন করে যাচ্ছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। তাদের পেশাদারিত্ব ও নৈতিকতা আমাদের অনুপ্রেরণা জোগায়। কলেজ প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।

 

প্রধান আলোচক মাহমুদুর রহমান বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। কিন্তু বর্তমান সরকার এ স্তম্ভকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তোমরা যারা ভবিষ্যৎ সাংবাদিক, তাদের জন্য একাডেমিক শিক্ষার বিকল্প নেই। বাংলা-ইংরেজিসহ সব ধরনের জ্ঞান অর্জনের পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরার সাহস থাকতে হবে। কলেজজীবন থেকেই দায়িত্বশীল সাংবাদিকতা শেখা গেলে জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়া সম্ভব।

 

বিশেষ আলোচক শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকতা মানেই দায়িত্ব ও বস্তুনিষ্ঠতা। ভালো সাংবাদিকতার ভিত্তি তৈরি হয় ক্যাম্পাস থেকেই। সোকসাস ইতোমধ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

 

 

দৈনিক প্রতিদিনের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক খায়রুল আলম রফিক বলেন, সাংবাদিকতা শুধুই পেশা নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। তরুণরা যদি এই মূল্যবোধ নিয়ে এগিয়ে আসে, তবে গণমাধ্যম আরও শক্তিশালী হবে।

 

 

সোকসাসের সভাপতি ইয়াসিন মোল্লা বলেন, গত তিন বছরে আমরা তথ্যভিত্তিক সাংবাদিকতা, শিক্ষামূলক প্রতিবেদন ও ক্যাম্পাস ইস্যুতে কাজ করেছি। আজ আমাদের নিজস্ব কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সেই পথচলা আরও সুদৃঢ় হলো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শহীদ-আহত, এতিম, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের সাথে জামায়াত নেতা মতিউর রহমানের ঈদ

পোরশায় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৩১৪ জন পরীক্ষার্থী

মানুষের দীর্ঘশ্বাসের শাস্তি এড়ানো যায় না: “প্রকৃতি ভোলে না”

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

কৃষি গুচ্ছের ফল প্রকাশ, মেধা তালিকায় ৩৮৬৩ জন

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ, আটক ২

গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির ফ্রি শরবত ও পানি বিতরণ

পবিপ্রবির সৃজনী ব্রীজ সংলগ্ন খালের ময়লা অপসারণ, জনমনে স্বস্তি

নকল ভিসা ও বিমান টিকিট বানিয়ে প্রতারণা র‌্যাবের হাতে আটক প্রতারক