রবিবার, 9 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে পবিত্র সিরাতুন্নবী (স.) উপলক্ষে ইসলামিক প্রতিযোগিতার আয়োজন

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৫৭ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পবিত্র সিরাতুন্নবী (স.) উপলক্ষে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য  ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

আগামী ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স রুমে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সিরাতুন্নবী (স.) উৎযাপন কমিটি ২০২৫ এর আহবায়ক প্রফেসর ড. মোঃ  ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

উক্ত প্রতিযোগিতায় শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে ক্বেরাতুল কুরআন, হামদ/নাত, আযান, ইসলামিক কুইজ ও উপস্থিত বক্তৃতা। উপস্থিত বক্তৃতার বিষয়গুলো হলো: ইসলামি শিক্ষার গুরুত্ব, পর্দার হুকুম নারীদের মর্যাদা বৃদ্ধি করে, অর্থনৈতিক ব্যবস্থায় যাকাতের গুরুত্ব, নামায অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে,ইসলামে সন্ত্রাসের কোন স্থান নেই, মহানবী (স.) এর বিদায় হজ্জ্বের ভাষণের তাৎপর্য, ইসলাম শান্তির ধর্ম, আল কুরআনের মাহাত্ম্য ও তাৎপর্য। 

 

শিক্ষকদের জন্য আয়োজন আছে ক্বেরাতুল কুরআন, হামদ/নাত ও উপস্থিত বক্তৃতা। আর কর্মকর্তাদের জন্য আয়োজন আছে ক্বেরাতুল কুরআন, হামদ/নাত ও উপস্থিত বক্তৃতা। এছাড়াও কর্মচারীদের জন্য আয়োজন আছে ক্বেরাতুল কুরআন,  হামদ/নাত ও উপস্থিত বক্তৃতা। 

 

উল্লেখ্য যে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ১২ ফেব্রুয়ারির (বুধবার) মধ্যে নাম জমা প্রদানের জন্য বলা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

পবিপ্রবিতে জমকালো আয়োজনে নর্থ বেঙ্গল এসোসিয়েশনের নবীন বরণ ও পিঠা উৎসব

ইরানের ভয়ঙ্কর প্রতিশোধে কাঁপছে ইসরায়েল

ববি সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে জাহিদ-রবিউল

পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

তালতলীতে ইউপি সদস্য’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,ঝাড়ু ও জুতা মিছিল

পোষ্য কোটা পুনর্বহালের দাবি ‘রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি’

নাগেশ্বরীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুবিতে শিক্ষক নিয়োগ অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

খানসামায় এক মঞ্চে ৫ শিক্ষক ও ২ কর্মচারীর বিদায় সংবর্ধনা