শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ৫:৪১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটির সভাপতি এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মোঃ জয়নাল আবেদীন, প্রভোস্ট পরিষদের আহবায়ক অধ্যাপক ড. মোঃ রুহুল আমিন, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল আলীম এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী নবীনদের বলেন, “গ্রামের রাখাল বালক যার মেধা কম ছিল না কিন্তু স্কুল-কলেজের গন্ডি পেরিয়ে উচ্চ শিক্ষার জন্য সে এখানে আসতে পারেনি। কিন্তু তোমরা এ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছ, তাই তোমরা সৌভাগ্যবান। শ্রেণীবিভক্ত এই সমাজ ব্যবস্থায় তোমরাই পারবে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে, যেমনটি তোমরা ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেখিয়েছো। সেজন্য প্রথমে তোমাদের নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে জ্ঞান আহরণের মধ্য দিয়ে। শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় তোমার জন্য সুযোগ সৃষ্টি করে দিবে, তুমি সে সুযোগের সদ্ব্যবহার করে নিজেকে উত্তম মানুষ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সুনাগরিক হিসেবে গড়ে তুলবে, দেশ ও জনগণের স্বার্থে আত্মনিয়োগ করবে”।

এছাড়াও অনুষ্ঠানে সকল অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকগণ ও নবীন শিক্ষার্থীসহ  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা ও গবেষণায় একত্রে কাজ করবে বাকৃবি ও কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়

দুই পা অচল হলেও থামাতে পারেনি টুটুলের বিশ্ববিদ্যালয় ছোঁয়ার স্বপ্ন

নীলফামারী জেলা সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্র হলের ডাইনিং বন্ধ, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ফের আলোচনায় ক্ষুদে শিল্পী শেহমান, পৌঁছে যেতে চান সাফল্যের চূড়ায়

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে টানা ৪৮ ঘণ্টার কর্মসূচি শুরু

রাবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী গবেষণা মেলা

অনতিবিলম্বে ক্রেডিট ফি কমানোর দাবি হাবিপ্রবির বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের

ট্রাম্প বিরোধী আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান: চারটি ইটভাটা বন্ধ