বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিরাজগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে ৭ম জাতীয় কমডেকা

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ২:২৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে শুরু হচ্ছে ‘সপ্তম জাতীয় কমডেকা’ সারাদেশ থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল এই ক্যাম্পে অংশ নেবেন। ইউনিট লিডারসহ প্রতিটি দলে ৯জন সদস্য থাকবেন। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’-এ শ্লোগানে সিরাজগঞ্জে শুরু হচ্ছে সাত দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ‘৭ম জাতীয় কমডেকা’। বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় যমুনা নদী তীরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্টে এ ক্যাম্পে আজ ‌১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যেই ক্যাম্পের সব প্রস্তুতি শেষ হয়েছে জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক। “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এই কমডেকায় ২০ ফেব্রুয়ারি বিকালে ভার্চুয়ালি যুক্ত হবেন।  এছাড়াও সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিভিন্ন দপ্তরের সচিবরা পর্যায়ক্রমে এখানে আসবেন বলে জানা গেছে। সারাদেশ থেকে চার হাজার রোভার স্কাউট, দেড় হাজার স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ প্রায় ছয় হাজার মানুষের জনসমাগম ঘটবে এই কমডেকায়। সদর দপ্তরের পাশাপাশি সিরাজগঞ্জ জেলা প্রশাসন সার্বক্ষণিক কমডেকার কার্যক্রম মনিটরিং করছেন।

কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প সূত্রে জানা গেছে, এর মধ্যে আবাসন ব্যবস্থা হিসেবে তাঁবু স্থাপন, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। শেষ পর্যায়ে রয়েছে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের সাজসজ্জার কাজ। এছাড়া কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সিভিল সার্জন অফিস ক্যাম্পে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করেছে। যেখানে ২৪ ঘণ্টা চিকিৎসক পাওয়া যাবে। নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অগ্নিনির্বাপণ ও যে কোনো দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের একটি টিমও প্রস্তুত রাখা হয়েছে।পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক আনসার সদস্য এবং স্কাউট সদস্যরা এখানে তিন স্তরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

২০০১ সালে তৃতীয় জাতীয় কমডেকা এবং অষ্টম জাতীয় রোভার মুট সিরাজগঞ্জের এই হার্ডপয়েন্ট এলাকায় অনুষ্ঠিত হয়েছিল। তৎকালীন রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরী সেই কমডেকা উদ্বোধন করেছিলেন।তখন থেকেই এই স্থানটিকে স্কাউটিংয়ের প্রশিক্ষণ সেন্টারের জন্য বেছে নেয় কর্তৃপক্ষ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে আরইউমুনা’র উদ্যোগে ‘ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৫’ শুরু ২০ই ফেব্রুয়ারি

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “আন্তর্জাতিক রিসার্চ সিম্পোজিয়াম” কর্মশালা

পোরশায় ফায়ার সার্ভিস স্টেশন চালু হলেও নেই প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী।

সারাদিন ভাংড়ি সংগ্রহ করে চলে যাদের জীবন

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

খুবিতে ১ কোটি ২১ লাখ টাকা গবেষণা অনুদানের চেক বিতরণ

যবিপ্রবিতে জলবায়ু বিষয়ক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা গ্রেফতার

ময়মনসিংহ শহীদ সাগরের পিতার সঙ্গে অশুভ আচরণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের

হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর, বিচারে নিরব বিশ্ববিদ্যালয় প্রশাসন