শনিবার, 10 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
Delowar Mahmud
শনিবার, ১০ মে ২০২৫ - ১২:১২ পূর্বাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)-এর আয়োজনে ডিআইইউতে হয়ে গেলো ‘সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা’ শীর্ষক  সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ক অনুষ্ঠান।

 

গত ৯ই মে, শুক্রবার ডিআইইউসাস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেন, অতিরিক্ত রেজিস্টার অধ্যাপক মোহাম্মাদ শাহ আলম চৌধুরী এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন সোভন।

 

দিনব্যাপী এই আয়োজনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব রাহাত মিনহাজ।  আর উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল মাহমুদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর কার্যনির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মোঃ আকতারুজ্জামান, কিডস ক্রিয়েশন টিভির অনুষ্ঠান প্রদান আহসান হাবীব খান, দৈনিক কালবেলার লিড-মোজো রিপোর্টার আকরাম হোসেন, একুশের টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার রাজিউর রহমান এবং ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক মুছা মল্লিক। 

প্রশিক্ষকগণ দিনব্যাপী সাংবাদিকতার নানা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও কুইজের মাধ্যমে প্রশিক্ষনার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুছা মল্লিক, বাহারুল ইসলাম হীরা, ফয়সাল আহমেদ, মাহমুদুল হাসানসহ সাবেক নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা রাজিউর রহমান। 

 

সমাপনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার ডক্টর জাহিদুল ইসলাম, প্রক্টর ডক্টর সাজ্জাদ হোসেন, অতিরিক্ত রেজিস্টার শাহ আলম চৌধুরী এবং সমিতির প্রধান উপদেষ্টা রাজিউর রহমান। এ সময় উপাচার্য শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জাহিদুল ইসলাম।

সর্বশেষ - শিক্ষা