শনিবার, 28 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খানসামায় কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
মাসুদ রানা খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ - ৮:৪৭ অপরাহ্ন

বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে দিনাজপুরের খানসামায় কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১নং আলোকঝাড়ী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে মরিয়ম বাজারে পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশের বেলুন উড়িয়ে ও শুভেচ্ছা বক্তব্য ও দিয়ে শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক লাইছুর রহমান লিপু। এরপর কৃষকদের নিয়ে অতীতের কর্মকান্ড ও ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য পেশ করেন তিনি। সমাবেশে স্থানীয় কৃষকদের নিকট সমস্যা শুনে লিপিবদ্ধ করা হয়।

আলোকঝাড়ী ইউনিয়ন কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য আব্দুল জলিল, উপজেলা কৃষকদলের শরীফ উদ্দিন সরকার ও সদস্য সচিব এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আলম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক রাসেল ইসলাম, সাধারণ কৃষক, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির কবি সুফিয়া কামাল ও ফজিলাতুন্নেছা ছাত্রী হলে নবীনবরণ অনুষ্ঠিত

শেকৃবি ডিবেট সোসাইটির নতুন সভাপতি ওয়াসিউল ও সা : সম্পাদক জাহিদ

অসাবধনাতায় চলে গেল শিশুর জীবন

গবেষণা: মেশিন লার্নিংয়ে ব্রুসেলোসিস শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে সফলতা

বাকৃবিতে বিজয় দিবসের বর্ণিল আয়োজন

ঢাবির অধিভুক্ত সাত কলেজের সনদপত্র নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: নিশ্চিত করল ঢাবি প্রশাসন

রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মধ্যে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

শিক্ষার্থীদের জন্য ইফতার ও রাতের খাবারের আয়োজন করল যবিপ্রবি প্রশাসন

দুর্নীতিমুক্ত নেতৃত্ব ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় অঙ্গীকার- মাওলানা রফিকুল ইসলাম খান

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত