বৃহস্পতিবার, 5 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

উডব্যাজে ভূষিত হলেন যবিপ্রবির রোভার স্কাউট লিডার ওয়াহেদ

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ - ১০:০৩ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের লিডার (RSL) ও গ্রুপ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রদত্ত মর্যাদাপূর্ণ উডব্যাজে ভূষিত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক এ. এইচ. এম মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

উট ব্যাজ বাংলাদেশের স্কাউট আন্দোলনে প্রাপ্তবয়স্ক স্কাউটারদের দেওয়া হয়, যারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, নেতৃত্ব এবং নিরলস সেবার মাধ্যমে স্কাউটিংয়ের মূল আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মো. আব্দুল ওয়াহেদ বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট দল যেন বাংলাদেশে মধ্যে অন্যতম স্থানে পৌছাতে পারে সেজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যবিপ্রবিতে মেয়েদের দল সহ আমরা তিনটি দল সামনে এনেছি। মাননীয় উপাচার্য আমাদের পাঁচটি দল গঠনের নির্দেশ দিয়েছেন। নিয়মঅনুযায়ী যেহেতু একইসাথে কয়েকটি দল গঠন করা যায় না সেহুতু আমরা পর্যায়ক্রমে পাঁচটি দল গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যবিপ্রবিকে রোভার অঙ্গনে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য সার্বিক চেষ্টা করে যাচ্ছে আমাদের রোভার সদস্যরা।

উল্লেখ্য, জাতীয় সদর দপ্তর, বাংলাদেশ স্কাউটস, ঢাকা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ১৬ জন রোভার স্কাউট লিডার ও প্রাপ্তবয়স্ক স্কাউটারকে এই মর্যাদাপূর্ণ ব্যাজ প্রদান করা হয়। তালিকার ৯ নম্বরে যবিপ্রবির রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার হিসেবে মোঃ আব্দুল ওয়াহেদের নাম অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ভ্যাকসিনেটরদের সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার মতবিনিময়

হাবিপ্রবিতে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

শিশির মনিরের উদ্যোগে রাজানগরে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

রায়পুরায় অবৈধভাবে চাঁদা উত্তোলনের বন্ধ করলো প্রশাসন!

বেগুনি ব্রোকলি, স্যাভয় ক্যাবেজ ও জুকিনির দেশীয় জাত উদ্ভাবনে কাজ করছে বাকৃবি

দেয়াল টপকে এসি পাইপ চুরি— বুটেক্সে নিরাপত্তার ভাঙন

শীতার্ত মানুষের পাশে ইবি শাখার গ্রীন ভয়েস

ইসলামী বিশ্ববিদ্যালয়/ ক্যাম্পাসে র‌্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ কঠোর অবস্থানে প্রশাসন

রাবিতে কলেজছাত্রের মৃত্যু; সহকারী প্রক্টরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে যবিপ্রবিতে ক্লাস-পরীক্ষা বন্ধের আহ্বান