শনিবার, 22 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবির রসায়ন বিভাগে ‘ইনোভেশন, লিডারশিপ এবং ক্যারিয়ার চিন্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:৪২ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘ইনোভেশন, লিডারশিপ এবং ক্যারিয়ার চিন্তা ‘বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১.০০ টাই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বিল্ডিংয়ের ৪০১ নং কক্ষে এই সেমিনার আয়োজন করে রসায়ন সমিতি। 

 

রসায়ন বিভাগের চেয়ারম্যান মোঃ ফারুক আহম্মেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেড এর চীফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অফিসার ড. এ.এস.এম. ওবায়দুল্লাহ মাহমুদ, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো. সিরাজুম মনির। এছাড়াও সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ ।

 

শুরুতেই অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানায় বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের শিক্ষক মো. মাহাবুর রহমানের সঞ্চালনায় বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন। 

 

সেমিনারে শুরুতেই অধ্যাপক ড মো. আশরাফুল আলম বক্তব্য রাখেন। তিনি বলেন, প্রথমে একটা গন্তব্য তৈরি করতে হবে। সব সময় তোমরা মনে রাখবে গন্তব্যে পৌঁছানোর রাস্তা কিন্তু সহজ নয়। অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হবে। এই বাধা উপেক্ষা করে অবশ্যই তোমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে। নিয়মিত মনোযোগের সাথে কাজ করলে সফলতা নিশ্চিত। মুখস্ত করে পড়ার থেকে বুঝে বুঝে পড়ার উপর জোর দিয়েছেন তিনি। 

 

পরে ড. এ.এস.এম. ওবায়দুল্লাহ মাহমুদ বার্জার পেইন্ট এর কাজের ধরন, লক্ষ্য ও বার্জার পেইন্ট এর সাথে বর্তমানে বিশ্ববিদ্যালয় গুলোর কোলাবোরেশন কিভাবে বাড়ানো যায় এসব বিষয় নিয়ে আলোচনা করেন।

 

শেষে মো. সিরাজুম মনির স্লাইড শেয়ারের মাধ্যমে তার কাজের এরিয়া, কাজের লক্ষ্য ও বিভিন্ন বিষয়ে তথ্যাদি তুলে ধরেন।

 

 

সেমিনারের আয়োজন এবং প্রতিপাদ্য বিষয় নিয়ে জানতে চাইলে বিভাগীয় চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ বলেন আমার শিক্ষার্থীদের সকল বিষয়ে জ্ঞান দেয়ার জন্য একে একে একেক বিষয়ের উপর সেমিনার আয়োজন করা হয়। তাদের উচ্চ শিক্ষা গ্রহণের ক্ষেত্রে এবং কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে জবের পাশাপাশি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কিভাবে নিজেকে প্রস্তুত করবে এসব বিষয়ে যেকোনো সমস্যা বা প্রশ্ন যেনো তারা জানাতে ও বুঝে নিতে পারে তাই এই সেমিনারের আয়োজন। 

 

সেমিনার সম্পর্কে জানতে চাইলে বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সজীব হোসেন বলেন, সেমিনার হলে অনেক কিছু নতুন নতুন বিষয় শিক্ষা অর্জন করা যায়। বিশেষজ্ঞদের সুচিন্তিত দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে অনেক হেল্পফুল হবে বলে আশা করছি।

 

 

রসায়ন সমিতি কর্তৃক আয়োজিত এই সেমিনারে বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি সহ সমিতির সহ-সভাপতি ইশারত হোসেন, সমিতির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

টাংগাইলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ছাত্রলীগ

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা

চুরির মদদদাতার অভিযোগে বিএনপি নেতা এসএম রুবেলকে কারণ দর্শানোর নোটিশ 

জাবিপ্রবিতে দলীয় ছাত্ররাজনীতির বিপক্ষে ৯১ শতাংশ শিক্ষার্থী

উলিপুরের তিন বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

যশোরের মুক্তেশ্বরী নদ থেকে অজ্ঞাতবৃদ্ধের মরদেহ উদ্ধার

সোনালী ব্যাংকে কর্মরত সাবেক শিক্ষার্থীদের নিয়ে রাবিতে মিলনমেলা

যবিপ্রবি দিবসে এন্টি ড্রাগ সোসাইটির সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

জাবিপ্রবি’তে শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ড. আল মামুন সরকার সাময়িক অব্যহতি

কৃষি গুচ্ছের ফল প্রকাশ, মেধা তালিকায় ৩৮৬৩ জন