বৃহস্পতিবার, 17 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ - ৩:১৬ অপরাহ্ন
চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ:

হবিগঞ্জের চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রুয়েল মিয়া খুন হয়েছে। এ ঘটনায় ছোট ভাই জসিম মিয়া (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, ১৫ এপ্রিল বিকেলে বড় ভাই রুয়েল মিয়া (২৪) একটি গাছ কেটে বাড়ীর সামনে রাখে। ওই গাছ দিয়ে তার আপন ছোট ভাই জসিম মিয়া (২২) টিউবওয়েল বেড়ার কাজে লাগায়।

বিষয়টি নিয়ে রুয়েলের সাথে ভাই জসিম মিয়া, সোহেলের স্ত্রী স্বরুপা বেগম ও মাতা আবেদা খাতুনদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম মিয়া (২২) তার ভাই রুয়েল মিয়াকে গাছের ঢাল দিয়ে আঘাত করলে গুরুত্বর জখম হয়। তাৎক্ষণিক তাকে স্ত্রী তাছলিমা খাতুন স্থানীয় লোকজনের সহায়তায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট নিয়ে যাওয়ার পথে ১৬ এপ্রিল রাতে মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে থানার ওসি মোঃ নুর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রাতেই ঘাতক ছোট ভাই জসিমকে গ্রেপ্তার করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ নুর আলম বলেন, অভিযান চালিয়ে রাতেই ঘাতক জসিম মিয়াকে আটক করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন-উপদেষ্টা

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর ৬ আসনের ৫ টিতে দলীয় প্রার্থী ঘোষণা

পাঁচবিবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছেলের মৃত্যু, মা দগ্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে পাবিপ্রবিতে স্মরণসভা

বুটেক্সে ফরম পূরণে ভোগান্তি, নেই প্রশাসনের সদিচ্ছা

ভুলভাল ইংরেজি বলে ধরা খেলেন ভুয়া চিকিৎসক, থানায় হস্তান্তর

শান্তিগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের সর্দারসহ ছয় ডাকাত গ্রেফতার

পাবিপ্রবিতে গাইবান্ধা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বাকৃবিতে কৃষি অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশীপের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

রাবির ফোকলোর বিভাগের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু