রবিবার, 20 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে অভিনব কায়দায়১০ লক্ষ টাকা ছিনতাই 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ - ৬:৫১ অপরাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:
অভিনব কৌশলে ১০ লক্ষ টাকা দিনে দুপুরে ছিনতাই হয়েছে রাজশাহীতে। ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক বলেন, তিনি রিলায়েন্স অটো নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। আগের দিনের বিক্রির সাড়ে ১২ লাখ টাকা মালিকের কুমারপাড়া চালপট্টি এলাকার বাসা থেকে ব্যাগে করে নিয়ে তিনি রিকশায় করে দোকানে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া মহল্লার একটি গলির দিকে মোড় নেন। ঠিক তখনই পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশার পথ রোধ করে তাঁর চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেন। তখন তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। এ সময় ছিনতাইকারীরা তাঁর পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে গেলে তিনি বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুল কেটে যায়। ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালানোর সময় প্রায় আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে যায়, তবে বাকি টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ বলেন, দিলীপ তাঁদের বিশ্বস্ত কর্মচারী। দীর্ঘদিন ধরে কাজ করছেন। প্রতিদিনই তিনি এভাবে টাকা নিয়ে অফিসে আসেন।
ঘটনার পরপরই বোয়ালিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন। রিকশাচালক ভাড়া না নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁকে সন্দেহ করা হচ্ছে।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত ও আটক করার চেষ্টা করছি।’

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এম আলমগীরের সঞ্চালনায় জাবিপ্রবিতে হতে যাচ্ছে এনডিএফ বিডির দুই দিনব্যাপী বিতর্ক উৎসব

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে হল প্রীতিভোজ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী

পাবিপ্রবি প্রেসক্লাবের আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও ইফতার মাহফিল

হবিগঞ্জে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

যশোর সরকারি এমএম কলেজের গণিত বিভাগের অনন্তধারা ২৯ ব্যাচের বিদায় অনুষ্ঠান

ইবিতে বসন্ত উৎসব

নড়াইলের তুলারামপুরে বৃটিশ শাসনামলে নির্মান হয় দক্ষিনপাড়া জামে মসজিদ

যবিপ্রবি ফার্মেসি অ্যাসোসিয়েশন ভিপি তৈয়েবুর, সম্পাদক অরু

ইবিতে স্বাধীনতা বিরোধীর নামে আবাসিক হলের নামকরণের নিন্দা ও প্রতিবাদ ছাত্র ইউনিয়নের