বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়েছে জামাতের আমীর

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৫ জুন ২০২৫ - ১১:১১ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই যোদ্ধারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের মাধ্যমেই ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমরা মুক্ত হয়েছি।”

বুধবার (২৭ জুন) বিকেলে রাজধানীর কাফরুলে কাফরুল থানা জামায়াত আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি জানান, “জুলাই বিপ্লব” একটি ঐতিহাসিক ঘটনা, যা ছাত্র-জনতার ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে সংঘটিত হয়েছে। তিনি বলেন, “এই আন্দোলনে দুই হাজারের বেশি মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলেছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ হাত-পা হারিয়েছেন, কেউ চোখ হারিয়েছেন। অনেক পরিবার সর্বস্ব হারিয়েছে।”

জামায়াত আমীর বলেন, শহীদ ও আহতদের পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করা হয়েছে। “কোনো কোনো এতিম সন্তানের ভরণ-পোষণের দায়িত্বও আমরা গ্রহণ করেছি,”— বলেন তিনি।

তিনি আরও বলেন, “এই যোদ্ধাদের ত্যাগের ফলেই আমরা একটি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তাই তাদেরকে জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করা উচিত।”

তিনি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “আমরা এমন এক রাষ্ট্র গঠন করতে চাই, যেখানে আল্লাহর আইন অনুযায়ী শাসন চলবে। সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, থাকবে ন্যায়বিচার ও নিরাপত্তা। যে আদর্শ রাসূল (সা.) প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও সে আদর্শে সমাজ গড়তে চাই।”

তিনি বলেন, দ্বীন কায়েম করা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি প্রতিটি মুমিনের ওপর ফরজ। ইসলামকেই আমাদের জীবনব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। কুরআনের আদর্শ অনুযায়ী চললেই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি সম্ভব।

বক্তব্য শেষে তিনি সবাইকে দলমত-নির্বিশেষে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

কুয়েটে শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে হাবিপ্রবিতে সমাবেশ

জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান- এটিএম আব্দুল বারী ড্যানি 

নোবিপ্রবির ট্রেজারার হলেন পবিপ্রবি অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন

রাবিতে দ্রুত সময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

ধর্ষণের প্রতিবাদে আজকে মশাল মিছিল করল যবিপ্রবি শিক্ষার্থীরা

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

বিএনপি

মানুষের প্রত্যাশা পুরণে বিএনপি অঙ্গিকারবদ্ধ : গিয়াস উদ্দিন

নতুন কমিটি প্রকাশ করলো নজরুল বিশ্ববিদ্যালয়ের মেসডা

‎ ‎যৌথ প্রকল্পের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার কুংজু ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধি দল সফরে আসছে