বুধবার, 27 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে ৫ম প্রাণি কল্যাণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ - ১:২২ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড এথোলজি (আইএসএই) এর আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ৫ম প্রাণি কল্যাণ কর্মশালা বাংলাদেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

২৭ নভেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হল রুমে সকাল সাড়ে নয়টা থেকে প্রাণি কল্যাণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

আয়োজক কমিটি এর আহবায়ক প্রফেসর ড. এ. কে. এম. মোস্তফা আনোয়ার এর সভাপতিত্বে ও সিকৃবি এর সার্জারি এন্ড থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকী এর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও ভূমি প্রশাসন অনুষদের অধ্যাপক মো. জামাল হোসেন, এ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ফয়সল কবির, বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. লুৎফুর রহমান, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের আহবায়ক ডা. সফিউল আহাদ সরদার। আরো উপস্থিত ছিলেন  আইএসএই এর কান্ট্রি লেইশোন অধ্যাপক ড. জসিম উদ্দিন সহ পবিপ্রবির বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী ও গবেষকবৃন্দ, বরিশাল বিভাগে বিভিন্ন পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তাগণ, গবেষকবৃন্দ ও ভেটেরিনারিয়ানগণ, অনুষদীয় পিএইচডি, এমএস, ডিভিএম ও এনএফএস এর শিক্ষার্থীসহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।

পবিপ্রবি, বাকৃবি, রাবি, সিকৃবির বিশেষজ্ঞগণ কর্মশালায় খাদ্য নিরাপত্তা ও পশু কল্যাণ নিয়ে ০৭ টি প্রবন্ধ উপস্থাপণ করেন। প্রবন্ধ উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা পশু আইন ও আমাদের দেশের পরিচালিত বিভিন্ন ভুল পদ্ধতির সমালোচনাও করা হয়।

প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “খাদ্য নিরাপত্তা নিয়ে ভাবতে হলে পশু কল্যাণের বিষয়ে চিন্তা করতেই হবে। অসুস্থ পশুকে আমরা চিকিৎসা না দিয়ে বিক্রি করে দিচ্ছি। দেখা যায় এন্টিবায়োটিক প্রয়োগ করার পরেই কসাইয়ের কাছে বিক্রি করে দিচ্ছি। ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। আমরা অতিরিক্ত লাভের আশায় পশুর নিরাপত্তার কথা না ভেবেই মোটাতাজা করছি। আমাদের খাদ্য নিরাপত্তা ও পশু কল্যাণ বিষয়ে আরও সচেতন হতে হবে। “

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

অদম্য সংগ্রামী নারী তাহমিনা আক্তার: এক স্বাবলম্বী নারীর জীবনের গল্প

সিমান্তে বিএসএফের হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

পুঠিয়ার বিলমাড়িযায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাবিতে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তি প্রদান

হলে থাকা শিক্ষার্থীদের জন্য কোরবানির আয়োজন, উপাচার্যের প্রথম ঈদ ক্যাম্পাসে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ইবি রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

অনৈতিক কাজে বাধা দেওয়ায় সিনিয়রকে মারধরের ঘটনায় হাবিপ্রবির প্রশাসনিক ভবনে তালা

গোপালগঞ্জে উচ্ছেদ অভিযান সরকারি জমি উদ্ধার

ঘোড়ার প্রাণঘাতী গ্ল্যান্ডার্স রোগ বিষয়ে বাকৃবিতে সেমিনার