বুধবার, 23 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে প্রথম গর্ভে সন্তান রেখে এপেন্ডিসাইটিস অপারেশন করলেন – ডাক্তার পানু

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ - ১:১১ পূর্বাহ্ন

যশোরে প্রথম বারের মত চার মাসের গর্ভবতী  মুমূর্ষ আফরোজা বেগমের(৩৩) গর্ভে শিশু রেখে বিস্ফোরণ (ব্লাষ্ট) হওয়া এপেন্ডিসাইটিস আধুনিক ল্যাপারোস্কোপি অপারেশনের মাধ্যমে অপসারণ করা হয়েছে।

সোমবার রাতে কোলোরেক্টাল এন্ড ল্যাপারোস্কোপি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান পান্নু যশোর ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়গনষ্টিক সেন্টারে আফরোজার সফল অপারেশন করেন। বর্তমানে চিকিৎসাধীন রোগী ও গর্ভে শিশু সুস্থ্য আছে। আফরোজা শহরের বেজপাড়া ছয়তলা এলাকার হোসাইন আহম্মেদের স্ত্রী।

হোসাইন আহম্মেদ জানিয়েছেন, বছর দুই আগে প্রায় তার স্ত্রীর পেটে ব্যথা অনুভব করতেন। যশোরের সার্জারি ও গাইনী ডাক্তারকে দেখালে তারা গ্যাসের ব্যথা বলে চিকিৎসা দিয়ে আসছিলেন। এর মধ্যে চারমাস আগে তাঁর স্ত্রী গর্ভবতী হন। পরে প্রায় তার পেটে প্রচন্ড ব্যথা অনুভব হতে থাকে। চিকিৎসকদের কাছে নিলে তাঁরা জানান গর্ভ অবস্থায় এটা স্বাভাবীক ব্যথা। পরে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও আল্ট্রাসোনো করেও কোন রোগ ধরা যায়নি। এর মধ্যে সোমবার ভোরে তার স্ত্রী আফরোজা পেটে অসহনীয় ব্যথা অনুভোব হয়। তখন শহরের ইবনে সিনা হাসপাতালের গাইনী ডাক্তার নূরজাহানের কাছে নিয়ে আসেন। তখন তিনি আল্ট্রাসোনো করার পরামর্শ দেন। চিকিৎসকের কথা মত মুমূর্ষ রোগীকে একই দিনে ৪টি প্রতিষ্ঠান থেকে আল্ট্রাসোনো করিয়েও কোন রোগ ধরা যায়নি। তখন ডাক্তার নূরজাহান একই প্রতিষ্ঠানের কোলোরেক্টাল এন্ড ল্যাপারোস্কোপি সার্জন ডাক্তার মাহমুদুল হাসান পান্নু কাছে রোগী রেফার করেন। ডাক্তার পান্নু রোগী দেখে বলেন‘ এপেন্ডিসাইটিস পেটের মধ্যে বিস্ফোরণ) (ব্লাস্ট ) হয়েছে। যে কোন সময় রোগীর খারাপ পর্যায়ে চলে যেতে পারে। দ্রুত  অপারেশন করতে হবে। চিকিৎসকের কথা মত গাইনী ডাক্তারদের কাছে অপারেশনের জন্য যান আফরোজার স্বামী। কিন্তু কোন চিকিৎসক অপারেশন করতে রাজি হননি। দুপুরের পরে রোগীর স্বামী হোসাইন আহম্মেদ আবারও ডাক্তার পান্নুর কাছে যান। এসময় ডাক্তার  প্রথমে রাজি না হলেও পরে রোগীর কথা বিবেচনা করেন এবং মানবতার কারণে সোমবার ২১ এপ্রিল রাতে আধুনিক ল্যাপারোস্কোপির মাধ্যমে মুমূর্ষ রোগী আফরোজার এপেন্ডিসাইটিস অপারেশন করে  অপসারণ করে গর্ভের শিশুসহ মা আফরোজার জীবন রক্ষা করেন। এ সময় ডাক্তার পান্নুর সাথে এনেস্থিসিয়ার দায়িত্বে ছিলেন, ডাক্তার আশরাফ আহম্মেদ, ও ডাক্তার কৌসিক ইমরান। রোগীর স্বামী সকলের কালে তাঁর স্ত্রী ও অনাগত সন্তানের জন্য দোয়া চেয়েছেন।

এ ব্যাপারে ডাক্তার মাহমুদুল হাসান পান্নু বলেন, এই রোগীর ও গর্ভের সন্তানের জীবন ঝুকিতে ছিল। রোগীর স্বজনরা বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়েছেন। কিন্তু এই ধরণের অপারেশন যশোরে রিক্স নিয়ে কেউ করতে পারবেনা। কিন্তু রোগীর স্বজনদের অবস্থা ও অনুরোধ বিবেচনা করে নিজের চিকিৎসা বিদ্যা প্রয়োগ করে এ অপারেশন কঠিন হলেও আধুনিক ল্যাপারোস্কোপির মাধ্যমে মুমূর্ষ রোগী আফরোজার এপেন্ডিসাইটিস অপসারণ করেন। বর্তমানে গর্ভের শিশুসহ মা আফরোজার জীবন সুস্থ আছেন। তারা হাসপাতালের ১০তলায় ৩নং কেবিনে রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত