রবিবার, 29 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে ডিজিটাল স্কিল প্রশিক্ষণ সনদ বিতরণ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ২৯ জুন ২০২৫ - ৩:০৮ অপরাহ্ন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ প্রকল্পের 'ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্ট ট্রেনিং প্রোগ্রাম' এর সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। 
রবিবার ( ২৯ জুন ) সকাল ১০টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নম্বর রুমে এই অনুষ্ঠানের আয়োজন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্রোকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মুঞ্জুরুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ও জিয়া পরিষদের সভাপতি ড. ফারুকুজ্জামান খান।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হক বলেন, ‘যারা কঠোর পরিশ্রম করে আজকের এ সনদ অর্জন করেছে, তাদের সবাইকে অভিনন্দন। তোমাদের অর্জিত এ জ্ঞান শিক্ষাজীবনে এবং কর্মজীবনে বিশেষ অবদান রাখবে।’
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোঃ নসরুল্লাহ বলেন,‘ স্মার্টনেস বলতে আমরা সেটাকেই বুঝি যে যুগ যেটা ডিমান্ড করে সেটা নিজের মধ্যে আয়ত্ত করা। জীবনে শুধু জ্ঞান যথেষ্ট নয়, সাথে দক্ষতাও প্রয়োজন। জীবনের লক্ষ্যে পৌছাতে হলে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে।'
এসময় তিনি আরও বলেন, ‘আমি যেকোনো মোটিভেশনাল আলোচনাতে স্কিল ডেভেলপমেন্ট এর উপর বেশি গুরুত্ব আরোপ করি। আমি ভিসি না হলে এই স্কিল ডেভেলপমেন্টের উপর এতো বেশি গুরুত্ব দিতাম না। কারন আমি এই প্রশাসনিক পদে থাকার কারনে আমার অনেকের সাথে কাজ করতে হয় যেখানে আমি স্কিল এর প্রয়োজনীয়তা অনুভব করি। আমরা কোনো কিছু জানতে চাইলে প্রথমে ইনফরমেশন দরকার হয়। ইনফরমেশন টা পেয়ে গেলে সেটা জ্ঞানে পরিনত হয়। আর এই জ্ঞানটাকে বাস্তবায়ন করার জন্য যা প্রয়োজন সেটাই হলো দক্ষতা। স্কিলে আমরা যতো বেশি ক্যাপাসিটি অর্জন করব ততো আমাদের জন্য উপকার’।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ব্রহ্মপুত্র তীরে অষ্টমী স্নান ও গঙ্গাপূজা: কচাকাটায় হাজারো পুণ্যার্থীর সমাগম

“আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর চক্রান্ত চলছে”- রাবি উপাচার্য

জনগণের আস্থার দল বিএনপি-যশোর জেলা বিএনপির সম্মেলনে তারেক রহমান, ২য় অধিবেশনের ভোটগ্রহণ শুরু

চলমান ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ মিছিল

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ ও গাজর-টমেটোর বীজ ও চারা বিতরণ

পাবিপ্রবি প্রেসক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পবিপ্রবিতে ইএসডিএম ক্রিকেট লীগের উদ্বোধন

পোষ্যকোটা বাতিলের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির দাবি এন্টি ড্রাগ সোসাইটির

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পাতানো নির্বাচনের অভিযোগ