শুক্রবার, 13 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সংস্কার ছাড়া বিপ্লবের সফলতা টিকবে না:এটিএম আজহার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শুক্রবার, ১৩ জুন ২০২৫ - ৭:১৩ অপরাহ্ন

সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, দেশে যে বড় ধরনের গণজাগরণ ও রাজনৈতিক পরিবর্তন হয়েছে, তার স্থায়ী সুফল নিশ্চিত করতে হলে এখনই প্রয়োজন গভীর ও কার্যকর সংস্কার। সংস্কার ছাড়া এই বিপ্লবের সফলতা টেকসই হবে না।

শুক্রবার (১৩ জুন) সকালে রংপুর মহানগরীর শাপলা চত্বরে জামায়াতে ইসলামীর জেলা ও মহানগর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আগামী নির্বাচনের জন্য সরকার যে সময় ঘোষণা করেছে, তা যৌক্তিক ও গ্রহণযোগ্য। আমরা আগেই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছিলাম। এপ্রিলের মধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে তা জাতির জন্য কল্যাণকর হবে।”

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, “আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। দেশের জনগণের মতপ্রকাশের যে বিপ্লব ঘটেছে, তার প্রতি সম্মান জানিয়ে এখন একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি। আগের মতো প্রতিহিংসাপরায়ণ ও অসহনশীল পরিবেশ যেন ফিরে না আসে, সেটাই আমাদের প্রত্যাশা।”

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, সাবেক মহানগর আমির মাহবুবুর রহমান বেলাল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর আমির এটিএম আজম খান এবং মহানগর সেক্রেটারি কেএম আনোয়ারুল হক কাজলসহ অন্য নেতৃবৃন্দ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জমি নিয়ে দ্বন্দে কৃষককে অপহরণের অভিযোগ

শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্তে মাভাবিপ্রবির ২১ শিক্ষক

২৬ বছরেও নেই ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগ

পাবিপ্রবিতে ‎পাঁচ ছাত্রলীগ নেতা-কর্মী নিয়ে জিয়া সাইবার ফোর্স কমিটি গঠন ‎

কৃষি গুচ্ছের ১২৭ আসন শূন্য, অপেক্ষমান থেকে মেধাতালিকা প্রকাশ

কিডনিতে পাথর ঝুঁকি কমাতে যেসব ফল উপকারী

হাবিপ্রবিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে তীব্র শীতেও সমলয়ে বোরো চাষের নতুন দিগন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী

যবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করলো এন্টি ড্রাগ সোসাইটি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো তারুণ্যের বৈশাখ ১৪৩২