বুধবার, 4 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রতিবেদক
ALAOL Karim
বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ - ৬:৩৮ অপরাহ্ন
আগরতলায় বাংলাদেশ উপ-হাই কমিশনে হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

আলাওল করিম, জাককানইবি প্রতিনিধি:

বাংলাদেশের আগরতলা উপ-হাই কমিশনে হামলার ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন বঙ্গবন্ধু হল এবং নজরুল ভাস্কর্য চত্বর এলাকায় প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারী শত শত শিক্ষার্থী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়— ‘ভারতের কালোহাত ভেঙে দাও’, ‘মোদির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘উগ্রবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।

পরে আয়োজিত এক সমাবেশে শিক্ষার্থীরা আগরতলায় দূতাবাসে হামলার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানান। তারা বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের সঙ্গে ভারতের বন্ধুত্ব থাকবে, তবে তা সমমর্যাদার ভিত্তিতে। আগ্রাসী আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশের মাটি আমাদের। এখানে বিদেশি আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করলে ভয়াবহ পরিণতি হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা এক বিন্দু রক্তও দিতে প্রস্তুত।”

বিক্ষোভকারীরা এ সময় দেশের ওপর কোনো ধরনের প্রভাবশালী রাষ্ট্রের আধিপত্য মেনে না নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইসলামী আন্দোলনের তেতুলিয়া ইউনিয়ন কমিটি অনুষ্ঠিত

হাবিপ্রবি সেভ ইয়ুথের নেতৃত্বে আনিকা-নিরব

খালিদ সাইফুল্লাহ হত্যার বিচারের দাবিতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

উত্তরায় স্বামী-স্ত্রীকে কোপানো: গণধোলাইয়ের পর দুই কিশোর গ্যাং সদস্য আটক

ববিতে খুলনা জেলা ছাত্র কল‍্যাণ সমিতির নবীন বরণ ও পুনর্মিলন অনুষ্ঠিত

হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা

রাবিতে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে দুই দিনব্যাপী গবেষণা মেলা

বুটেক্স ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৬.৫ শতাংশ, মার্চের মধ্যেই ফল প্রকাশ

ববিতে উপ-উপাচার্য ও উপাচার্যের পাল্টাপাল্টি নোটিশ, যা বলছে আইন

জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ