রবিবার, 25 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে ঃমিলবে নানা নাগরিক সেবা

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ২৫ মে ২০২৫ - ১:০৩ অপরাহ্ন

এম এ মান্নান পোরশা নওগাঁ  প্রতিনিধি
নিয়মিত ভূমিকর প্রদান করি ,নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সংক্রান্ত জন বান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে তিন দিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়।
২৫ শে মে রোজ রবিবার সকাল ১০ঃ৩০ মিনিটে উপজেলা সভাকক্ষে র‍্যালি শেষে ভুমি মেলা উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় । ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে সহকারী ভূমি কমিশনার নাবিলা ফেরদৌস এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফ আদনান। সভার শুরুতেই ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন এবং বলেন সরকার সাধারণ মানুষের মধ্যে কিভাবে ভূমি সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো যায় এই উপলক্ষে মেলার আয়োজন করেছে। মেলায় যেসব সেবা প্রদান করা হবে যেমন অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ই-নামজারীর আবেদন, খতিয়ান সংশোধন, মৌজা ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যাবে ।তিনি আরো বলেন আমরা চাই সাধারণ মানুষ কোন প্রকার ভোগান্তি ছাড়াই তাদের ভূমি সংক্রান্ত কাজ সম্পাদন করতে পারুক। এই মেলা ভূমি সেবাকে আরো সহজ এবং জনবান্ধব করে তুলবে। আমি পোরশা উপজেলার সকল নাগরিককে ভূমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করা এবং ভূমির সকল কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি । সভায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহকারি ভূমি কমিশনার ভূমি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
পরিশেষে সভাপতি সাহেব সকলকে এই মেলায় গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করার কথা বলেন ,যেন তারা ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পারেন এবং অফিসে না গিয়ে বাড়িতে বসেই জমির খাজনা এবং বিভিন্ন তথ্য জানতে পারেন। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

দেশে করোনার নতুন সংক্রমণ,জরুরি না হলে বিদেশযাত্রা এড়িয়ে চলার পরামর্শ

জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপর হামলা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে – রাশেদ রাজন

নজরুল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক দিনপঞ্জিতে যুক্ত হলো ১৬ ক্যাম্পাস সাংবাদিকের নাম

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

শিক্ষার্থীদের সমালোচনার মুখে যোগদান করেনি রাবির দুই সহকারী প্রক্টর

‘স্টার সানডে’ উপলক্ষে বন্ধ থাকছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় ব্যবহৃত চাকুসহ পলাতক আসামি চান্দি বাবু গ্রেফতার

ভর্তি পরীক্ষা উপলক্ষে ১ দিন পবিপ্রবির ক্লাস কার্যক্রম বন্ধ

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

মোসাদের গোপন ড্রোন কারখানা ধ্বংস করল ইরান