শনিবার, 4 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী নেত্রকোণার শাহিদা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ইউনিভার্সিটির প্রশাসন স্থায়ী বহিষ্কার করেছে

প্রতিবেদক
নেত্রকোণা, জেলা প্রতিনিধি
শনিবার, ৪ জানুয়ারি ২০২৫ - ৩:৪২ অপরাহ্ন

গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থী নেত্রকোণার শাহিদা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ইউনিভার্সিটির প্রশাসন স্থায়ী বহিষ্কার করেছে 


নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গ্রীন ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুমিত আয়াত শাহিদা ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় সে সহ তিন শিক্ষার্থীকে গ্রীন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ স্থায়ী বহিষ্কার করেছে।
জানা গেছে, রুমিত আয়াত শাহিদা গ্রীন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। রুমিত আয়াত শাহিদা নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী এলাকার মোঃ দুলাল মিয়ার মেয়ে। বহিষ্কৃত অন্য শিক্ষার্থীরা হলেন গ্রীন ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ও গ্রীন ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, একই বিভাগের শিক্ষার্থী ও গ্রীন ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মৃধা।
গ্রীন ইউনিভার্সিটি কতৃপক্ষের অভিযোগ, শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এ কারণে বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভঙ্গ হয়েছে। তবে ছাত্রলীগের পক্ষ থেকে এ ঘটনাকে অগণতান্ত্রিক ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত করা হয়েছে।
এ ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা বলছেন, শিক্ষার্থীদের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে এবং এমন সিদ্ধান্ত শিক্ষার পরিবেশের জন্য হুমকি।
জানতে চাইলে শনিবার (৪ জানুয়ারী) বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে অন্যতম রুমিত আয়াত শাহিদা জানান, “ছাত্র রাজনীতি করতে গিয়ে এমন শাস্তি পেতে হবে, তা কখনো কল্পনা করিনি। আমাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে এ ধরনের শাস্তি গ্রহণযোগ্য নয়।”
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে অনেকে ছাত্র রাজনীতির কণ্ঠরোধের চেষ্টা বলে মনে করছেন।

ছবি – রুমিত আয়াত শাহিদা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মেধাবীদের নিয়োগ দিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন বাকৃবি উপাচার্য

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বুটেক্স সাংবাদিক সমিতি

ইবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

যবিপ্রবিতে ফিনটেক শিল্পে প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবন শীর্ষক ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

উপাচার্যের স্বেচ্ছাচারিতায় ফ্যাসিস্টের দোসর ববি রেজিস্ট্রার স্বপদে পুনর্বহাল

বিয়ের দিনই আত্মহত্যা করলো বর

দেশ স্বাধীনের পর ৯০ভাগ সংস্কারই করেছে বিএনপি- যশোরে আমীর খসরু

বাকৃবিতে ‘জুলাই শহীদ দিবস’ পালিত

মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণ

প্রকাশ্যে বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগ