শনিবার, 29 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রূপগঞ্জে দুই শতাধিক পরিবারের মধ্যে জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
শনিবার, ২৯ মার্চ ২০২৫ - ১০:২২ অপরাহ্ন

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় জামায়াত কর্তৃক ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ ) দুপুরে তারাব পৌরসভার ৫ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে খাদুন এলাকায় এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। তারাব পৌর জামায়াতে ইসলামী’র যুব, আইন, প্রশাসন ও রাজনীতি বিষয়ক সম্পাদক খন্দকার মো : আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতে ইসলামী’র আমীর মো:মমিনুল হক সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ ১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, তারাব পৌর জামায়াতে ইসলামী’র আমীর মো:শহিদুল ইসলাম, ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি তানভীর হাসান মিলন, সাধারণ সম্পাদক এডভোকেট আয়নাল হক, ঈদ উপহার সামগ্রী বিতরণে বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে জামায়াতে ইসলামীর প্রতিটি নেতা কর্মী বাড়িতে বাড়িতে সাহায্য পৌঁছে দেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করবে। সমাজের মানুষের কল্যাণ সর্বদা নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রতিটি নেতা কর্মী। এসময় সকলকে জনগণের কল্যাণে কাজ করার জন্য জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান বক্তারা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নাগেশ্বরীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উদযাপিত

মাভাবিপ্রবির ঐতিহ্যবাহী দীঘি বাঁচাতে শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

বেনাপোল পোর্ট থানার সেকেন্ড অফিসার লিখন কুমার সরকারকে বিদায় সংবর্ধনা

হাবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর

হোসেনপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

রূপগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের উপর হামলার প্রতিবাদ

“ভোক্তা সচেতন হলে পুরো খাদ্য ব্যবস্থাই নিরাপদ হবে”

রাবিতে দ্রুত সময়ে পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

সুবিধাবঞ্চিতদের মাঝে কুআ’র ঈদ উপহার বিতরণ