শনিবার, 8 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাগুরায় শিশুকে ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ৮ মার্চ ২০২৫ - ৭:৫১ অপরাহ্ন

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার ( ৮ মার্চ ) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর আঘাত। একটা শিশুকে ধর্ষণ করা এটা কোন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় বরং মানসিক বিকারগ্রস্থরাই এর সাথে জড়িত। আমাদের দেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন সবাইকে একত্রিত হয়ে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সরকারের প্রতি আমাদের স্পষ্ট দাবি জানাতে চাই , ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, ভিকটিমদের সুরক্ষা ও মানসিক পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নিতে হবে, সর্বস্তরে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে যেন সমাজ থেকে এ ধরনের ঘৃণ্য অপরাধ নির্মূল হয়। শিক্ষার্থীরা আরো বলেন, মাগুরায় আট বছরের শিশু ধর্ষিত হয়েছে যা অত্যন্ত অমানবিক। এসব ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করা না হলে এদের শিক্ষা হবে না। ধর্ষকের শাস্তি ইসলামিক আইনে পাথর নিক্ষেপ এর মাধ্যমে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কৃষি উদ্যোক্তা তৈরির উদ্যোগ শেকৃবির

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার অধ্যাপক মো. আব্দুল লতিফ

ডিআইইউ’তে ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’ শুরু: ফুটবল উন্মাদনায় অর্থনীতি বিভাগ

নৈতিকতার মুখোশ পড়ে পশ্চিমারা সুবিধাবাদী — মির্জা গালিব

হাবিপ্রবিতে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন

বাকৃবির আশরাফুল হক হলে অবৈধ বৈদ্যুতিক চুলা উচ্ছেদ অভিযান

খানসামায় যুবককে মারধর: সেনা কর্মকর্তার বিচার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ৎ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নেপথ্যে ‘বালু হাবিব’

সীমান্তের বেদনা: ফেলানীর মৃত্যু কি পরিবর্তন আনতে পেরেছে

বাকৃবিতে জিআইএস ম্যাপিংয়ের কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত