শুক্রবার, 11 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল, নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি শিক্ষার্থীদের

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ - ১১:১৯ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিডফোর্ড হাসপাতাল) ৩ নম্বর ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে পিটিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র হল-১ এর প্রধান ফটকের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো: মিরাজুল ইসলাম বলেন, “২০১২ সালে দেখেছিলাম কিভাবে প্রকাশ্য দিবালোকে বিশ্বজিৎকে ছাত্রলীগ কুপিয়ে মেরেছিল। এখন সেই ঘটনার পুনরাবৃত্তি করেছে যুবদল। প্রকাশ্যে মিডফোর্ডে পাথর দিয়ে এক ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে। আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি তার শঙ্কা দেখা যাচ্ছে এই হত্যাকান্ডের মাধ্যমে। আবার যদি ফ্যাসিবাদ জন্মানোর চেষ্টা করে, আমরা ছাত্র সমাজ যেভাবে হাসিনাকে পতন করেছি সেইভাবে নতুন ফ্যাসিবাদকে রুখে দিবো।”

‎ইংরেজি বিভাগের বিভাগের শিক্ষার্থী মজনু আলম বলেন,”বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলোতে ধারাবাহিকভাবে অন্তর্দ্বন্দ্ব ও সহিংসতা চলছে—নিজেদের নেতাকর্মীদের হাতেই হচ্ছে হত্যা, রগ কাটা। অথচ এসবের দায় চাপানো হয় ভিন্ন সংগঠনের ওপর। প্রমাণ হয়ে গেছে, তারা নিজেদের জনশক্তিও নিরাপদ রাখতে পারে না। এমন সংগঠন যদি ক্ষমতায় আসে, দেশ নব্য ফ্যাসিবাদের শিকার হবে—এ নিয়ে দেশবাসীর যথেষ্ট আশঙ্কা রয়েছে।”

উল্লেখ্য,এসময় শিক্ষার্থীরা আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে; আবার হলে শোষণ শুরু হবে একশান; যুবদলের চাঁদাবাজরা, হুঁশিয়ার সাবধান; লেগেছে লেগেছে রক্তে আগুন লেগেছে ইত্যাদি স্লোগান দেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবিতে ছাত্রদল কমিটির সভাপতি পদে ৫ এবং সাধারণ সম্পাদক পদে ১৪ জন

নানা আয়োজনে পবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

বেনাপোলে এসএ পরিবহনের মাধ্যমে পণ্য পাচারের সময় প্রায় কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল উদ্ধার

লংমার্চের চেতনায় ফিরে দেখা বাংলাদেশের পানি আন্দোলন

বাকৃবিতে ‘ডাড’ স্কলারশিপ সেমিনার অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট দেখতে জনতার ঢল

হাবিপ্রবি ছাত্রশিবিরের নেতৃত্বে রিয়াদ-আজিবুর

শিক্ষার্থীদের তোপের মুখে প্রধান শিক্ষক চন্দন পদত্যাগে বাধ্য হলো

ভারত-পাকিস্তান সংঘাত আমি ঠেকিয়েছি, নোবেল প্রাপ্য আমার: দাবি ট্রাম্পের

মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণ