বৃহস্পতিবার, 6 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ও পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতি

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:০১ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদক, ঢাকা:

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা ও পুনরাবৃত্তি রোধে প্রতিশ্রুতি দিয়েছে।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে, ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না বলেও জানিয়েছে।

 

এতে বলা হয়, পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে, যার বহিঃপ্রকাশ ঘটেছে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের মাধ্যমে। গত মাসে এ ধরনের কোনো আক্রমণ বা ধ্বংসযজ্ঞ হয়নি; তবে গতকাল রাতে এটি ঘটেছে শেখ হাসিনার বক্তব্য ঘিরে।

 

অন্তর্বর্তী সরকার জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনা বক্তব্য প্রদান থেকে বিরত থাকলে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হবে। এছাড়া, ভারতার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কাজে ব্যবহৃত হতে না দেওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারকাজ পুরোদমে এগিয়ে চলছে এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মাভাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ককে মারধর করে পুলিশে সোপর্দ

বাইক ছিনিয়ে নিতে বাইক রাইডারকে হত্যা: পিবিআই

উলিপুরের তিন বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

ইবিতে রক্তিমার আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

পোষাপ্রাণির স্বাস্থ্যসেবায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা- বাকৃবির অধ্যাপক

যবিপ্রবিতে এয়ারটেলের কনসার্টে অবাধে মাদক সেবন, বহিরাগতদের দৌরাত্ম্য

ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা 

পবিপ্রবি ইউট্যাব, জিয়া পরিষদ ও জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের উদ্যোগে মানববন্ধন

চলমান সার সংকট ও মূল্য নিয়ন্ত্রণে সভা