বুধবার, 6 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শাহ নিস্তারকে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান নিয়োগ

প্রতিবেদক
আহমেদ জুবায়ের, জবি প্রতিনিধি
বুধবার, ৬ নভেম্বর ২০২৪ - ১২:৩৭ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের  অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবিরকে নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগটির চেয়ারম্যান পদের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১১(১০) এর ধারা মতে উপাচার্যের ক্ষমতাবলে  তাকে নিয়োগ দেওয়া হয়।

মঙ্গলবার   (৫ নভেম্বর)  জবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক অফিস আদেশে তা জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন। এ আদেশ ০৬/১১/২০২৪ হতে কার্যকর হবে।

অধ্যাপক ড. শাহ  মো.নিস্তার জাহান কবির  বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয় হতে পি এইচ ডি ও অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড থেকে এম ফিল সম্পন্ন করেন।এছাড়াও বৈদেশিক বিভিন্ন জার্নালে তার গবেষণা পত্র প্রকাশ পেয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত