বৃহস্পতিবার, 19 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঢাকসু গঠনতন্ত্র সংস্কারে ছাত্রদলকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ শিবিরের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ - ১১:১৯ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) গঠনতন্ত্র সংস্কারে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠনতন্ত্র সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন সংগঠনের প্রস্তাবের মধ্যে ছাত্রদলের প্রস্তাবনাগুলোকে অগ্রাধিকার দিয়েছে, অথচ সময়োপযোগী এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবিভিত্তিক অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব উপেক্ষা করা হয়েছে।

ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেন, “আমরা নারী ও সমতা বিষয়ক সম্পাদক এবং ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক পদ অন্তর্ভুক্তির যৌক্তিক প্রস্তাব দিয়েছিলাম। এটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা। কিন্তু ছাত্রদল প্রস্তাবিত নানা নতুন পদ অন্তর্ভুক্ত হলেও এই গুরুত্বপূর্ণ দুটি পদ উপেক্ষিত হয়েছে।”

তিনি আরও বলেন, “ডাকসুর মেয়াদ শেষে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নতুন নির্বাচন আয়োজনে একটি সুস্পষ্ট নীতিমালা সংযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নিয়মিত নির্বাচনের জন্য এটি ছিল সময়ের দাবি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটিও আমলে নেয়নি।”

ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঠাগার, পাঠকক্ষ ও কমনরুম বিষয়ক সম্পাদক এবং ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন বিষয়ক সম্পাদক দুটি ভিন্ন পদে ভাগ করার প্রস্তাবও দেওয়া হয়। ফরহাদ বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও খাবারের মান তদারক এবং শিক্ষায় গবেষণাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এই আলাদা পদ থাকা প্রয়োজন। কিন্তু এবারও দুটি বৃহৎ দপ্তরকে এক সম্পাদকের অধীনে রাখা হয়েছে।”

ডাকসু নির্বাচনে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের বিষয়েও শিবির দাবি জানায়। শিবির সভাপতি বলেন, “বয়সসীমা থাকলে শিক্ষা-অনুপযোগী রাজনীতি ও বছরের পর বছর ক্লাস ফেলে দিয়ে নেতৃত্বের চেষ্টা বন্ধ হতো। শিক্ষার্থীরা চেয়েছিল রাজনীতিতে গুণগত পরিবর্তন। কিন্তু ছাত্রদলকে সুবিধা দিতে এই দাবিও বাদ দেওয়া হয়েছে।”

এছাড়া নির্বাচন কমিশন গঠন নিয়েও প্রশ্ন তুলেছে ছাত্রশিবির। ফরহাদ বলেন, “নির্বাচন কমিশনে একটি নির্দিষ্ট শিক্ষক সংগঠনের ঘনিষ্ঠদের আধিক্য রয়েছে। রোডম্যাপ ঘোষণার পরও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, যা হতাশাজনক। শিক্ষার্থীরা প্রতিটি ধাপে সতর্কভাবে পর্যবেক্ষণ করবে।”

তবে শিবির সভাপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “বিশ্ববিদ্যালয় যেহেতু দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে, আমরা বিশ্বাস করি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে বাকি সংস্কারগুলো সম্ভব হবে। কিন্তু প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নকে সামনে এনেছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ব্যতিক্রমী আয়োজনে ইবি সিআরসির শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

পুঠিয়ার শিবপুরে পবা হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মানবতার সেবায় বাকৃবির রোটার‍্যাক্ট ক্লাব: ১০০ শীতার্ত পেল শীতবস্ত্র

অসহায় নাট্যকর্মীর মানবেতর জীবনযুদ্ধ: তরণী কান্ত সেনের হার না মানা সংগ্রাম।

সাতকানিয়া-লোহাগাড়া বিএনপির ঘাঁটি: বিএনপি নেতা মুজিব

কুড়িগ্রামে ফ্যাসিস্ট সহযোগী অধ্যক্ষ জালাল উদ্দিন গ্রেফতার, এলাকায় স্বস্তি

বাকৃবিতে ময়মনসিংহ অঞ্চলের জীববিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

বার কাউন্সিল পরীক্ষার ফি ৩০০ করার দাবিতে ইবিতে মানববন্ধন

যশোরে স্কুল ব্যাংকিং কনফারেন্স উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত