মঙ্গলবার, 3 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ৯ থেকে ১২ ডিসেম্বর

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ - ৩:৩০ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম আগামী ৯ ডিসেম্বর শুরু হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯, ১০, ১১ ও ১২ ডিসেম্বর তারিখের মধ্যে যেকোনো দিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টার মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত রিপোর্টিং স্থানসমূহে (প্রশাসন ভবন সংলগ্ন আমতলা, শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন, সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউট অফিস এবং টিএসসি কনফারেন্স হল) সশরীরে উপস্থিত থেকে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সশরীরে বাকৃবিতে উপস্থিত হবার পূর্বে আগামী ৪ থেকে ১২ ডিসেম্বর তারিখের মধ্যে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের এই লিংকে (https://bau.edu.bd/ug_admission) প্রবেশ করে পিন এবং রোল নম্বর দিয়ে লগইন করে প্রয়োজনীয় তথ্য প্রদান, পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আপলোড শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে এডমিশন ফরম, রেজিস্ট্রেশন ফরম, মেডিকেল ফরম, পে স্লিপ তৈরি হবে যা ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং ভর্তির দিন জমা দিতে হবে। এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও আনুষাঙ্গিক ফি নির্ধারণ করা হয়েছে ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা। অনলাইনে দশ হাজার টাকা প্রদান করায় প্রার্থীদেরকে নগদ কোনো অর্থ প্রদান করতে হবে না। অনলাইনে প্রদানকৃত দশ হাজার টাকা থেকে উক্ত ছয় হাজার দুইশত চৌদ্দ টাকা কর্তন করে অতিরিক্ত টাকা পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের পূবালী ব্যাংকের একাউন্টে ফেরত প্রদান করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বৈশাখী শোভাযাত্রায় অংশ না নেওয়ায় খাবার বন্ধ করলেন ইবি প্রভোস্ট

যশোরে ড্যাবের কমিটি নিয়ে মূল নেতাদের যমেক নেতাদের দ্বন্দ্ব

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

প্রশাসনের নজরদারির অভাবে বাকৃবিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

রাবির আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি তোরণ, সম্পাদক তন্ময়

বাকৃবির লিও ক্লাবের সভাপতি রাকিব, সম্পাদক ইফতি

ঢাবির আরবি ভাষা ও সংস্কৃতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

আনুষ্ঠানিক যাত্রা শুরু করে পাবিপ্রবি’র ক্যারিয়ার ও এন্টারপ্রনারশীপ ক্লাব

পাবিপ্রবিতে প্রদর্শিত হলো “বন্যা প্রতিরোধী স্বল্প মূল্যের আবাসন” প্রকল্প