শুক্রবার, 14 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবি প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:২৪ অপরাহ্ন

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুষ্টিবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী জান্নাতীন নাঈম জীবন বলেন, “পবিপ্রবি প্রশাসন যদি আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ বিষদাঁত ভেঙে দেবে।” ১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) জুমার নামাজ শেষে পবিপ্রবির সাধারণ শিক্ষার্থীদের আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে তিনি এ মন্তব্য করেন।

 

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের রেদওয়ান হোসেন, মাৎস্যবিজ্ঞান অনুষদের হাসান আল বান্নাহ ও সোহেল রানা জনি এবং পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাঈম জীবন।

এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের পতনের ছয় মাস পার হলেও কোনোভাবে আওয়ামী রাজনীতি চলতে পারে না। একই সঙ্গে আমরা পবিপ্রবি প্রশাসনকে সতর্ক করছি। তারা যদি ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করে, তবে ছাত্রসমাজ এর কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।”

 

এছাড়া পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাঈম জীবন আরও বলেন, “ছাত্রলীগের মতো তাদের মূল সংগঠন আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।”

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

লংগদুতে জামায়াত কর্তৃক ২ শতাধিক কম্বল বিতরণ

ভূরুঙ্গামারীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান: দুটি ড্রেজার মেশিন ধ্বংস

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জে ট্রাক চাপায় চিকিৎসক নিহত, স্ত্রী আহত

প্রথম ধাপের ভর্তি শেষে বুটেক্সে ৫১ শতাংশ আসন ফাঁকা

রাবিতে কলেজছাত্রের মৃত্যু; সহকারী প্রক্টরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে ইবিতে সিওয়াইবির তদারকি

বড়াইবাড়ী যুদ্ধ থেকে পিলখানা হত্যাকাণ্ড: কুড়িগ্রামে জামায়াত আমিরের স্মৃতিচারণ

বিশ্ববিদ্যালয়ের লোগো ও নাম ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো নজরুল বিশ্ববিদ্যালয়