রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভারতে বিমানের পর এবার হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১১:৪৩ পূর্বাহ্ন

ভারতে একের পর এক দুর্ঘটনায় স্তব্ধ হয়ে আছে দেশটির আকাশপথ। বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরাখণ্ডের জঙ্গলে বিধ্বস্ত হলো একটি হেলিকপ্টার। এতে পাইলটসহ ৭ জন নিহত হয়েছেন।

রোববার (১৫ জুন) ভোরে কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। মাত্র ১০ মিনিটের যাত্রায় গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি হঠাৎই সেটি বিধ্বস্ত হয়। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে পাইলটসহ মোট ৭ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ৬ জনই তীর্থযাত্রী, এবং তাদের একজন শিশু।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি (ইউসিএডিএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৫টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, খারাপ আবহাওয়া এবং প্রযুক্তিগত ত্রুটি—এই দুই কারণেই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা, যারা গবাদি পশুর জন্য খাদ্য সংগ্রহ করতে গিয়েছিলেন, প্রথমে জঙ্গলের মধ্যে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখতে পান। পরে তারা কর্তৃপক্ষকে খবর দিলে জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (NDRF) ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF) উদ্ধার অভিযানে নামে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে বলেন, “রাজ্য প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার তৎপরতা চলছে।”

এদিকে, মাত্র তিন দিন আগেই—১২ জুন—ভারতের গুজরাটে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৭০ জন প্রাণ হারান। বিমানটি আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের লন্ডন যাওয়ার পথে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর আছড়ে পড়ে। নিহতদের মধ্যে ২৪১ জনই ছিলেন যাত্রী ও ক্রু সদস্য।

একাধিক দুর্ঘটনায় ভারতের বিমান ও হেলিকপ্টার নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন করে প্রশ্ন তুলছে দেশটির সাধারণ মানুষ ও বিশেষজ্ঞরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ডিআইইউতে প্রথমবার সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

রুয়েটের ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল

জমকালো আয়োজনে হাবিপ্রবিতে দীপাবলি পালন

পাবিপ্রবিতে ‘আগামীর সূর্য’ সংগঠনের উদ্দ্যেগে  লিফলেট বিতরণ 

বাঘায় হত্যা মামলার আসামি গিয়াস গ্রেফতার

শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে নাগেশ্বরীতে দোয়া ও ইফতার মাহফিল

বেরুবাড়ি ইউনিয়নে বিএনপির ইট বিতর্ক: এলাকায় চাঞ্চল্য

ফুলবাড়ীকে স্কুল ফিডিং কর্মসূচির বাইরে রাখার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নড়াইলে হারিয়ে যাওয়া পঁচিশটি মোবাইল  উদ্ধার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর

আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার প্রত্যয় ডিআইইউ উপাচার্যের