সোমবার, 14 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আকাশে লক্ষ তারা, বিয়ের বাজারে আমিই সেরা,নববর্ষে ভিন্নধর্মী আয়োজনে জাবিপ্রবি

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ - ১১:০৯ অপরাহ্ন

আকাশে লক্ষ তারা, বিয়ের বাজারে আমিই সেরা! — এই ব্যতিক্রমধর্মী স্লোগানকে সামনে রেখে নববর্ষ ১৪৩২ উদযাপনে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি আয়োজন করে এক অভিনব ও রম্য বিতর্ক প্রতিযোগিতা। বিয়ে নিয়ে যুক্তি-তর্কের এমন হাস্যরসাত্মক আয়োজন যেন বকুলতলার বাতাসেই বাড়তি রোমাঞ্চ ছড়িয়ে দেয়।

 

১৪ এপ্রিল (সোমবার), বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র বকুলতলায় অনুষ্ঠিত এই ব্যতিক্রমধর্মী বিতর্কে নিজেকে সেরা পাত্র বা পাত্রী প্রমাণ করতে উঠে আসে বিচিত্র সব যুক্তি, আবেগ আর হাসির রোল।

 

প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের মুকুট জয় করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী নাদিয়া বেগম নূরী। দ্বিতীয় স্থান অর্জন করেন গণিত বিভাগের আরিফা জাহান, আর তৃতীয় স্থান যৌথভাবে ভাগ করে নেন ফিশারিজ বিভাগের মুসলিম ইবনে রবি ও সমাজকর্ম বিভাগের আইনুন্নাহার রিয়া।

 

বিতর্কে পাত্র-পাত্রী হিসেবে মঞ্চ মাতান সমাজকর্মী রিয়া, কম্পিউটার ইঞ্জিনিয়ার নাদিয়া, ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ার হৃদয়, শিক্ষিকা আরিফা, উদ্যোক্তা শাইরা এবং কৃষিবিদ মুসলিম। প্রত্যেকেই নিজেকে আদর্শ পাত্র বা পাত্রী প্রমাণে তুলে ধরেন বিয়ের জন্য উপযুক্ত’ হওয়ার নানা হাস্যকর ও যুক্তিসম্মত কারণ। বিতর্ক শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিচারকের আসনে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসাইন, আর ঘটকের ভূমিকায় ছিলেন ছাত্র কল্যাণ ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।

 

ডিবেটিং সোসাইটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. জাহিদুল আলম ও সদস্য প্রভাষক আতিকুর রহমান ও মো: আবুল হায়াত সজিব আয়োজনটির সার্বিক তত্ত্বাবধান করেন। রসিকতায় ভরপুর এই অনুষ্ঠানটির প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন রাবেয়া খান ও জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম।

 

নববর্ষের এই ব্যতিক্রমধর্মী আয়োজন শুধু আনন্দই ছড়ায়নি, একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও রসবোধের প্রকাশ ঘটিয়েছে অন্যরকমভাবে।

 

উল্লেখ্য, পূর্বে অনুষ্ঠিত আন্ত বিভাগীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ করা হয় এই অনুষ্ঠানে।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীকে স্কুল ফিডিং কর্মসূচির বাইরে রাখার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাব পৌর ছাত্রদলের বিশাল শোডাউন     

তানোরে সন্ত্রাসীদের হামলার শিকার হলেন সাংবাদিক

বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন

জনপ্রিয় ইসলামিক শো ‘হাদ্দাসানা’য় ২য় ইবি শিক্ষার্থী মাহমুদুল

জয়েন্টের ব্যথা শুধু বয়সের সমস্যা নয়, প্রতিকারে দরকার সচেতনতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল

বানারীপাড়ায় স্কুলের কম্পিউটার ল্যাবে চু*রির ঘটনায় গ্রেপ্তার-৪, ১৩টি ল্যাপটপ উদ্ধার

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কে গ্রেপ্তার

শেকৃবি ছাত্র শিবিরের নবীন বরণ ও ইফতার মাহফিলের আয়োজন