মঙ্গলবার, 1 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাধবপুরে শিল্পপতি জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫ - ৬:৩৯ অপরাহ্ন

মাধবপুরে শিল্পপতি জাকারিয়া চৌধুরী সেনাবাহিনীর হাতে আটক
নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে জগদীশপুর ইউনিয়নের বাসিন্দা শিল্পপতি জাকারিয়া চৌধুরীকে আটক করা হয়েছে। 
মঙ্গলবার (১জুলাই) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল সরকার।
হবিগঞ্জ কোর্ট এলাকা থেকে জাকারিয়া চৌধুরী নামে একজনকে আটক করে সেনাবাহিনী। তিনি মাধবপুর উপজেলার বাসিন্দা। তিনি এতদিন আওয়ামী লীগ সমর্থক ছিলেন। বর্তমানে নিজেকে বিএনপি সমর্থক বলে দাবী করেন। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা, প্রতারণা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
শাহজীবাজার ও এর আসপাশ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় জাকারিয়া চাকুরী ছেড়ে জমির দালালিতে নেমে পড়েন। ১৫-১৬ বছরের ব্যবধানে জাকারিয়া ও তার পরিবার এখন শত কোটি টাকার মালিক। অবৈধ ভাবে সরকারের শতকোটি টাকার মালিক হয়ে সরকারে সাথে করেছেন প্রতারনা। জাকারিয়া জমির দালালি, ভুয়া জমির দলিল সৃষ্টি করা, অন্যের জমি জোরে বলে দখল করে নেওয়া, সন্ত্রাসী বাহিনী দিয়ে গ্রামের নিরীহ কৃষকদেরকে প্রাণে হত্যার ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি বিক্রয় করতে বাধ্য করা সহ নানা অভিযোগ রয়েছে জাকারিয়ার বিরুদ্ধে।
আবু হাসিব খান চৌধুরী পাবেল
হবিগঞ্জ
০১৭১২-১৬৭১৬৯

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে স্ত্রীকে হত্যা করে স্বামীর আত্মহত্যা

অতিরিক্ত মোবাইল ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি

শুল্ক প্রত্যাহারসহ চার দফা দাবিতে রংপুরে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

জাবিপ্রবিতে দলীয় ছাত্ররাজনীতির বিপক্ষে ৯১ শতাংশ শিক্ষার্থী

পবিপ্রবিতে বায়োচারসমৃদ্ধ সার ব্যবহারের মাধ্যমে কৃষিতে সারের ব্যবহার দক্ষতা বৃদ্ধি শীর্ষক ওয়ার্কশপ

হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটি ।। প্রতিবাদে ঝাড়ু  মিছিল

মেহেরপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে শুভ-তায়েফ

পবিপ্রবিতে কালের কণ্ঠের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ইবিতে নারী শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগে এক যুবক আটক