বুধবার, 16 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
বিথী আক্তার কাজল, কুবি প্রতিনিধি
বুধবার, ১৬ জুলাই ২০২৫ - ১১:৫৭ অপরাহ্ন

  1. গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় নিষিদ্ধ সংগঠন ছাত্র*লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

বুধবার (১৬ জুলাই) বিকাল পাঁচটার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে হামলার নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এসময় শিক্ষার্থীরা ‘গোপালগঞ্জের গোলাপি, আর কতকাল জ্বালাবি?’, ‘৩২ গেছে যে পথে, টুঙ্গিপাড়া যাবে সেপথে’, ‘গোপালগঞ্জে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘বীর বাঙালি লাঠি ধরো, গোপালগঞ্জ স্বাধীন করো’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ সহ বিভিন্ন স্লোগান দেন।

চল্লিশ মিনিট ধরে অবরোধ কর্মসূচি চলে। এসময় রাস্তার দুইদিকে যানজট সৃষ্টি হয়। জন ভোগান্তির কথা মাথায় রেখে দ্রুত অবরোধ কর্মসূচি তুলে নেন শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন, সদস্য সচিব জিয়া উদ্দিন মু. রুবেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান ও সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল ইসলাম। এছাড়া কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যবৃন্দসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার সদস্য সচিব জিয়া উদ্দিন মু. রুবেল বলেন, ‘জুলাই আন্দোলনের অগ্রনায়কদের দেশগড়ার যে পদযাত্রা শুরু করেছেন জুলাই পদযাত্রা, সেই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ গিয়েছিলেন। সেখানে এই অগ্রনায়কদের ওপর হামলা করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের নেতাকর্মীরা। এরই প্রতিবাদে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের নায়কদের ওপর স্বৈরাচারের দোসরদের সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা আজকে মহাসড়ক অবরোধ করেছি। আমরা দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচার করতে হবে।’

উল্লেখ্য, পূর্বে ঘোষিত কর্মসূচী হিসেবে আজ (১৬ জুলাই) গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা। এসময় সমাবেশ স্থলে চেয়ার ভাংচুর ও ককটেল বিস্ফোরণ করেন গোপালগঞ্জের স্থানীয় আওয়ামী লীগ ও তাদের সহযোগী নিষিদ্ধ সংগঠন ছাত্র*লীগের কর্মীরা। রাস্তায় পুলিশ সদস্যদের মারধর ও পুলিশের কাভার্ড ভ্যানে আগুন এবং ইউএনও’র গাড়িতে হামলা করেন। সর্বশেষ তথ্যমতে উক্ত সংঘর্ষের ঘটনায় দুইজন নিহতের তথ্য পাওয়া গেছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বিশারকান্দিতে সিপার হাওলাদারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ক্লাসে ফেরার দিন-তারিখ নিয়ে অনিশ্চয়তা বুটেক্স শিক্ষার্থীদের

যশোরে ড্যাবের কমিটি নিয়ে মূল নেতাদের যমেক নেতাদের দ্বন্দ্ব

ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

মিশরের আন্তর্জাতিক বই মেলায় রাবি সাবেক শিক্ষার্থীর থিসিস পেপার

পোষ্য কোটা বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাবির কর্মকর্তা-কর্মচারীরা

OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

পোরশায় ইসলামী আন্দোলনের গাংগুরিয়া ইউনিয়ন কমিটি গঠন

পোরশায় ওয়ারেন্ট ভুক্ত তিন আসামী গ্রেফতার

পাবিপ্রবিতে প্রথম জাতীয় বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ২২ বিশ্ববিদ্যালয় নিয়ে