সোমবার, 17 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোর জেলা বিএনপির নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের উৎসবের আমেজ, ৫টি পদে তফসিল ঘোষণা

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:৪৯ অপরাহ্ন

যশোর জেলা বিএনপির সম্মেলন-২৫ উপলক্ষে তফসিল ও খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। সোমবার নির্বাচন কমিশনের আবহ্বায়ক অ্যাডভোকেট মো. ইসহক এ তফসিল ঘোষোনা করেন।

তফসিল অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানের আলমগীর সিদ্দিকী হলে ৫টি পদে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এদিন জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং ৩টি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে, দলীয় সূত্রে জানা গেছে, কঠিন সময়ে দলকে ধরে রাখার পুরস্কার হিসাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে যাচ্ছেন অধ্যাপিকা নার্গিস বেগম। তার প্রতিদ্বন্দ্বি হিসেবে আর কেউ থাকছেন না বলে নেতা-কর্মীরা জানিয়েছেন। তবে তিনি স্বেচ্ছায় সভাপতি না হতে চাইলে সেক্ষেত্রে সভাপতি পদে একাধিক প্রার্থী লড়বেন। তবে সাধারণ সম্পাদক পদে ইতিমধ্যে চার নেতা মাঠে ব্যস্ত সময় পার করছেন। তারা হলেন বর্তমান সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খাঁন ও যশোর পৌরসভার সাবেক মেয়র নগর বিএনপির সাবেক সভাপতি মারুফুর ইসলাম মারুফ। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড, হাজী আনিসুর রহমান মুকুল, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্ছু  ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।

অপরদিকে তফসিল অনুযায়ী ১৮ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আত্তি গ্রহণ এবং বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আপত্তি নিষ্পত্তি করা হবে। একই দিন সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৯ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রয় ও দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। একই দিন দুপুর ২টা থেকে বিকাল ৩টার মধ্যে যাচাই-বাছাই শেষে বিকাল ৪টায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশনার। তবে প্রার্থী চাইলে এদিন সন্ধ্যার ৬টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরে নির্বাচন কমিশনার সন্ধ্যা ৭টার সময় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন।

নির্বাচন কমিশনার সূত্রে জানা গেছে, যশোর জেলা বিএনপির (উপজেলা ও পৌর)এলাকার ১৬টি ইউনিটের পূণাঙ্গ নির্বাহী কমিটির ১হাজার ৬১৬জন সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদী মহলে পবিপ্রবি অধ্যাপকের বিচরণ, আন্দোলনের মুখে ববির ট্রেজারার পদ থেকে অপসারণ

পবিপ্রবির সাথে চায়না কৃষি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্বাক্ষর

আইনজীবী রমজান আলীর মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত

রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, নির্বাচন জুনের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহে

শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ছাত্রদলের নানানধর্মী উদ্যোগ

জবিতে আয়োজিত হবে সিনেমাটোগ্রাফি বিষয়ক মাষ্টারক্লাস

কুড়িগ্রামে জেলা টাস্কফোর্সের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জ আদমজী-শিমরাইল সড়কে ট্রাক চাপায় ২ যুবক নিহত

শেকৃবি থেকে গ্রেফতার আ.লীগের লিফলেট বিতরণকারী সেই মুকিব মিয়া

রাবি থেকে ইউজিসি ও পিএসসিতে সদস্য নিয়োগ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন