মঙ্গলবার, 14 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে জুলাই পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইকসু গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ - ৬:৪৩ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ইকসু) গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে টিএসসিসির ১১৬ নং কক্ষে বৈঠকটের আয়োজন করেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখা।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী। আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তাজমুল হক জায়িম। এছাড়াও সংগঠনটির সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিভাগের শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

বৈঠকে আমন্ত্রিত প্রতিনিধিরা ইকসু গঠন ও এর রাজনৈতিক সুফল সম্পর্কে আলোচনা করেন। এসময় তারা ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের জোর দাবি জানান।

 

বৈঠকে বক্তারা বলেন, ইকসু গঠনে আইনি কোনো বাঁধা নেই। এটা শুধু কালক্ষেপণ। বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের আইন সংস্কার করা যায়। এছাড়াও ইকসুর নেতারা কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারবে না বলে দাবি রাখে প্রতিনিধিরা। সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করবে এমন ছাত্র প্রতিনিধি নির্বাচিত করতে হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বস্তি এলাকায় ডায়রিয়াজনিত পরজীবী শনাক্ত করলেন বাকৃবির গবেষকরা

যোগদানের দিনে দোয়া ও সহযোগিতা চাইলেন বশেমুরবিপ্রবি ভিসি, প্রো- ভিসি

নড়াইলে পুলিশের অভিযানে ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় গ্রেফতার ৭

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করলো বাকৃবির শিক্ষার্থীরা

জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আ’লীগ নেতা ও সাবেক মেয়র হাবিব গ্রেফতার

পূর্বাচলে বেড়েছে ডাকাতি ও ছিনতাই, নিরব ভূমিকায় প্রশাসন

গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

নড়াইল পৌরসভার ইট-সুরকির জোড়াতালি দিয়ে চলছে সড়কগুলো

পাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের ইফতার মাহফিল

বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী