শুক্রবার, 17 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শীতার্তদের মাঝে পাবিপ্রবির ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫ - ১০:১২ অপরাহ্ন

‎পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‎গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পাবনা সদর হাসপাতালে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মইন উদ্দিন এবং আমিরুল ইসলাম আবিরের নেতৃত্বে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ছাত্রদল নেতা-কর্মীরা পাবনা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের রোগীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।

‎ছাত্রদল নেতা-কর্মীরা জানান, “শীতের বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে শীতার্তদের শীতবস্ত্র দিয়ে পাশে থাকলেও হাসপাতালের দিকে কারো নজর থাকেনা। কিন্তু সরকারী অনেক রোগী থাকেন যাদের শীতবস্ত্র প্রয়োজন। সে জন্য তারা শীতবস্ত্র বিতরণের জন্য পাবনা সদর হাসপাতালকে ঠিক করেছেন।”

‎তারা আরো জানান, “বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ থাকার কারণে তারা বিশ্ববিদ্যালয়ের বাইরে শীতবস্ত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন।”

‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, “ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুপ্রেরণায় সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় কাজ করছে। আমরা বিভিন্ন সেবামূলক এবং মানবিক কাজ করে ছাত্র রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন করতে চাই।”

‎আরেক যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম আবির বলেন, “তথাকথিত ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটু ভিন্ন ধর্মী রাজনীতি করতে চায়। আমরা বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকতে চাই।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিপ্রবিতে ভবিষ্যতের নেতাদের জন্য STEM অনুপ্রেরণামূলক রোল মডেল শীর্ষক সেমিনার

কুড়িগ্রাম সদরে শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ

পাঁচবিবির কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত

নাগেশ্বরীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

সীমান্তের বেদনা: ফেলানীর মৃত্যু কি পরিবর্তন আনতে পেরেছে

শয়তানিয়াহুর শক্তি ও দুর্বলতা: বিশ্ব রাজনীতির পেছনের অদৃশ্য খেলাটি কী বলছে?

গুচ্ছ ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সানজিদা, সর্বনিম্ন মাইনাস ১৫.৭৫

ব্রিটিশ হাইকমিশনারের সন্তোষ, লন্ডনে ইউনূসের সফর প্রসঙ্গে ইতিবাচক বার্তা

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ