বুধবার, 5 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

খুবিতে শেষ হলো সংগঠন মেলা, শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রোটারেক্ট ও বাঁধন

প্রতিবেদক
Ratul Khan
বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫ - ২:১৪ পূর্বাহ্ন

খুবি প্রতিনিধি:

গত ৩০ ও ৩১ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ে দুই দিন ব্যাপী সংগঠন মেলার আয়োজন করা হয়। মেলায় মোট ২৪ টি সংগঠন অংশগ্রহণ করলেও শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিল সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন রোটারেক্ট ও বাঁধন।

শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ ও শহীদ মিনার সংলগ্ন মাঠে “সংগঠন মেলা – ২০২৫” এর আয়োজন করা হয়। মেলার শুরু থেকেই রোটারেক্ট ও বাঁধনের স্টলে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। দুই দিনশেষে রোটারেক্ট ক্লাব ২০০ জন ও বাঁধন ১২০ জন নতুন সদস্য গ্রহণ করে। যা অন্যান্য সংগঠনের নতুন সদস্য গ্রহনের তুলনায় অনেক বেশি।

দুই দিনব্যাপী প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের মাঝে সংগঠন সম্পর্কে তুলে ধরার জন্য সংগঠন দুটি বিভিন্ন ধরনের আয়োজন করে। এর মধ্যে ছিল লিফলেট ও সদস্য ফর্ম বিতরণ, ফটো বুথ, পরামর্শ শালা এবং বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষার ব্যবস্থা করে। এ সময় সংগঠনগুলো তাদের পূর্ববর্তী বছরগুলোর কার্যক্রম ও সাফল্যের বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে, যেন শিক্ষার্থীরা সংগঠনে সদস্য হওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। মানব সম্পদ ব্যবস্থাপনা ডিসিপ্লিনের ২৪ ব্যাচের শিক্ষার্থী অর্ণব মজুমদার এই বিষয়ে বলে ” খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমার ইচ্ছা ছিল  বিশ্ববিদ্যালয় বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হবো। কিন্তু কোন ক্লাবে যুক্ত হবো এটা নিয়ে কনফিউশনে ছিলাম। ক্লাব ফেয়ারে এসে বিশ্ববিদ্যালয়ের সবগুলো ক্লাব সম্পর্কে জানতে পেরেছি। যা আমার জন্য ক্লাব নির্বাচনের পথটিকে সহজ করে দিয়েছে। আমার কাছে বাঁধনের রক্তদান ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ভালো লেগেছে। তাই আমি বাঁধনের সদস্য ফর্ম পূরণ করেছি। ”

এবারের সংগঠন মেলা সম্পর্কে জানতে চাইলে বাঁধন, খুলনা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি মোহাম্মদ ইমরান বলেন ” খুলনা বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোকে নবীন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা এবং নবাগত শিক্ষার্থীদের সংগঠন সমূহের সাথে যুক্ত করায় মূলত খুলনা বিশ্ববিদ্যালয়ের সংগঠন মেলার উদ্দেশ্য। দীর্ঘ বিরতির পর আবারও ২০২৫ সালে অনুষ্ঠিত হলো সংগঠন মেলা।সঠিক সময়ে আয়োজন না হওয়া  এবং মেলা সম্পর্কিত  পর্যাপ্ত প্রচার প্রচারনা না হওয়ার বিগত বছরগুলোর মতো আশানুরূপ সাড়া ছিলো নাহ এবারের মেলায়। দীর্ঘ বিরতি শেষে আবারও এই সংগঠন মেলার আয়োজন করায় একজন সংগঠক হিসেবে প্রশাসনের এই উদ্যগে সাধুবাদ জানাই। এবং আশাবাদী প্রতি বছরই এই ধারা অব্যাহত থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তাদের সংগঠকদের প্রতি লেখাপড়ার পাশাপাশি এসব কার্যক্রমে অংশ নিয়ে প্রতিভার বিকাশ ও প্রফুল্লতা অর্জনের পরামর্শ দেন।

তিনি জানান, একটি বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পাঠদানের জায়গা নয়, এটি সৃজনশীলতা, নেতৃত্ব ও উদ্ভাবনের ক্ষেত্র।সংগঠন মেলা ২০২৫ আমাদের শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ, যেখানে তারা নিজেদের আগ্রহ ও প্রতিভা বিকাশের জন্য সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারবে। সংগঠন মেলা শিক্ষার্থীদের জন্য দারুণ একটি সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন সংগঠনের কার্যক্রম সম্পর্কে জানতে পারছে, নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে পারছে এবং পছন্দের সংগঠনে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন তারা। এই ক্লাব ফেয়ারের মাধ্যমে সংগঠনগুলোর সদস্যরা তাদের পূর্বের অর্জনসমূহ উপস্থাপনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের কে তাদের সংগঠনে যুক্ত করার জন্য অনুপ্রাণিত করছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

ডিআইইউতে ‘জলরাজনীতি ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পোরশায় জামাতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচি পালন

রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখালকে গ্রেপ্তার ও আলেপের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

নাগেশ্বরীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের দাবিতে বিএনপির বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

যশোরে মদ্যপ অবস্থায় গুলিবিদ্ধ হানিফ, সন্দেহের তালিকায় চেয়ারম্যান টুটুল

‎ঈদ ও গ্রীষ্মের ছুটি শেষে কাল খুলছে মাভাবিপ্রবি

৩ দফা দাবিতে রুয়েট ছাত্রদের সড়ক অবরোধ

বাকৃবির ৪৯ শিক্ষার্থী পেলেন পিএইচডি ডিগ্রি