সোমবার, 3 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৮

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ৩ মার্চ ২০২৫ - ৮:০৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের নারী ও শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। সোমবার (৩ মার্চ) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

 

দগ্ধরা হলেন—রিকশাচালক মো. হান্নান (৫৫), তার স্ত্রী পোশাককর্মী নুরজাহান আক্তার লাকী (৩২), ছেলে সাব্বির (১২), মেয়ে সামিয়া (১০) ও জান্নাত (৫)। একই পরিবারের অন্য তিনজন হলেন সোহাগ (২৫), তার স্ত্রী রুপালি বেগম (২২) এবং তাদের ১৬ মাস বয়সী মেয়ে সুমাইয়া।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

“হান্নানের শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। এছাড়া শিশু সুমাইয়ার ৪৪ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, নুরজাহানের ২২ শতাংশ, সামিয়ার ৯ শতাংশ ও জান্নাতের ৩ শতাংশ দগ্ধ হয়েছে,” বলেন তিনি।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, একটি টিনশেড বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন।

তাদেরকে গুরুতর অবস্থায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের ধারণা, গ্যাসের চুলার লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এই ঘটনা ঘটেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ছাত্র বিষয়ক বিভাগের ব্যবস্থাপনায় বাকৃবির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহে ৬ ডাকাত সদস্য গ্রেফতার

আজ থেকে শুরু প্রেসিডেন্ট কাপ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ২০২৫

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ৮দফা দাবির বিপরীতে শেকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন

যবিপ্রবিতে সক্রিয় তেল চুরির সিন্ডিকেট, হাতেনাতে ধরা

গুচ্ছ থেকে বেরিয়ে যেভাবে ভর্তি পরীক্ষা নেবে খুলনা বিশ্ববিদ্যালয়

বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে তীব্র শিক্ষক সংকট

চট্টগ্রামে ছাত্রদলের গুলিতে আহত ২ শিবির-কর্মী…

যুব উন্নয়নে UNFPA ও যুব মন্ত্রণালয়ের যুগান্তকারী চুক্তি

ফতুল্লায় গ্যারেজ থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার