বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির ইইই বিভাগের ২৫তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২৫ জুন ২০২৫ - ৩:৪১ অপরাহ্ন

ইবি প্রতিনিধি: 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২৫তম ব্যাচের (২০১৯-২০২০) বিদায় উপলক্ষ্যে বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১২টায় বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে বিভাগটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগটির অধ্যাপক ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ড. শাহজাহান আলী। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, বিভাগটির অধ্যাপক ড. মমতাজুল ইসলাম ও ড. মাহবুবর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। ক্রেস্ট প্রদান শেষে তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

১০ই মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

পতনের আগেই আত্মীয়দের পালানোর বার্তা দিয়েছিলেন, নেতাকর্মীদের কথা ভাবেনি হাসিনা

ঈদের আগে ঢাকায় কোরবানির হাটের মহাযজ্ঞ, কোথায় বসবে কোন হাট?

বদলির আদেশ হলেও একই থানায় থাকতে ওসির জোর তদবির

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট

পবিপ্রবিতে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত 

বিমান আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজ ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

ভারতীয় গোয়েন্দা সংস্থার ৬ সদস্যকে গ্রেপ্তার করল পাকিস্তান

বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান

ভালুকায় রাস্তা সংস্কারের জন্য আবেদন ও দাবি এলাকাবাসীর