বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ফুলবাড়ীতে তীব্র শীতেও সমলয়ে বোরো চাষের নতুন দিগন্ত কুড়িগ্রামের ফুলবাড়ী

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ৪:১৩ অপরাহ্ন

 উপজেলার পূর্ব ধনিরাম গ্রামে তীব্র শীত উপেক্ষা করে সমলয়ে বোরো চাষাবাদের এক নতুন যুগের সূচনা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই কার্যক্রম চালু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উফশী জাতের বোরো ধানের চারা রোপণের মধ্য দিয়ে ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) আসাদুজ্জামান এবং ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার আশরাফুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়ভিটা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, উপজেলা উপসহকারী কৃষি অফিসার তাজুল ইসলাম, উদয় কৃষ্ণ রায়সহ স্থানীয় কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এই উদ্যোগের আওতায় রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তি ব্যবহার করে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপণ করা হয়েছে। আধুনিক এই পদ্ধতি সময়, শ্রম এবং খরচ কমিয়ে উৎপাদন বৃদ্ধি করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রধান অতিথি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, “সমলয়ে চাষাবাদ আধুনিক কৃষি ব্যবস্থাপনার একটি উজ্জ্বল উদাহরণ। এটি কৃষকদের আর্থিকভাবে লাভবান করবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “এ ধরনের কার্যক্রম আমাদের কৃষি খাতে এক নতুন দিগন্তের সূচনা করবে।”

ফুলবাড়ীতে সমলয়ে চাষাবাদের এই আধুনিক উদ্যোগ কৃষি খাতের সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং কৃষকদের জীবনমান উন্নত করতে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়ার আল্টিমেটাম দিল ইরান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি

শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ইবি ছাত্রদলের

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার

শিমুল ফুলে বসন্তের রঙে রঙিন উল্লাপাড়া

ঢাবি শিক্ষার্থী হত্যাচেষ্টা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও যবিপ্রবি কর্মকর্তা সাইফুর রহমান গ্রেফতার

জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান- এটিএম আব্দুল বারী ড্যানি 

ডিপ্লোমা হোল্ডারদের কোটা ও বিশেষ সুবিধা প্রাপ্তির বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের বিবৃতি

যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত

ডিআইইউতে সেমিনার অন প্রোডাক্টটিভ রমাদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত