রবিবার, 5 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি ফ্যাকাল্টির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫ - ৭:১৩ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদে নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কৃষি অনুষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ভেটেরিনারি অনুষদ সূত্রে জানা যায়, এ বছর অনুষদে প্রায় ১৮০ জন দেশি ও ২০ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান অধ্যাপক ড. মোমেনা খাতুন। ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব শেষে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জল হোসেন ভেটেরিনারি অনুষদের ভবন, পাঠদান পদ্ধতি ও বিভাগের কার্যক্রম সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এসময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ‘প্রত্যেক শিক্ষকের কাছে অনেক ভালো ভালো বইয়ের কালেকশন আছে। আমাদের সময় ফটোকপি মেশিন তখন ছিল না। সবাই তখন লাইব্রেরীতে পড়াশোনা করতো। লাইব্রেরী হচ্ছে সব থেকে ভালো জায়গা পড়াশোনা করার জন্য। সামনের দিনে আমরা এমনও চিন্তা করতেছি যেখানে ফোন আলাদা একটা জায়গায় রেখে পড়াশোনা করতে হবে।’

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ‘আজকে থেকে তোমরা বন্ধু হয়ে গেলে, আমরন এই বন্ধুত্ব অটুট থাকবে। এমনভাবে কাজ করতে হবে যেন কেউ কাউকে হেয় করবে না, কাউকে সরিয়ে দিব না, একজন আরেকজনকে সাহায্য করবে। প্রথম থেকেই প্রায়োরিটি সেট করতে হবে। পড়ালেখার পরিকল্পনা করতে হবে, কিভাবে পড়ব, কোন কোর্সে কোন রেজাল্ট চাই, অতিমাত্রায় মোবাইল ফোন নির্ভর না হয়ে খাতায় লিখার অভ্যাস করতে হবে। ভালো একাডেমিক অভ্যাস ডেভেলপ করতে হবে। পড়ালেখার পাশাপাশি এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে হবে। আনন্দের সাথে পড়ালেখা করতে হবে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত