মঙ্গলবার, 11 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জয়পুরহাটে মুক্তিপণ আদায়ে গ্রেফতার ৩, টাকা উদ্ধার

প্রতিবেদক
মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ - ১০:৫৬ অপরাহ্ন

জয়পুরহাট জেলা প্রতিনিধি: 
অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়ের সময় জয়পুরহাটে তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পলাতক রয়েছে আরও কয়েকজন।
জয়পুরহাট সদর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাগরিবের নামাজ শেষে বাসায় ফেরার পথে ধারকি মীরপাড়ার বাসিন্দা মীর মাহবুবুর রহমান (৫৭) কে কৌশলে অপহরণ করা হয়।
এক নারী তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি রাজি হন। কথা বলার একপর্যায়ে আরও দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত এক বাড়িতে আটকে রাখে। সেখানে তার চোখ বাঁধা হয় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে সামাজিকভাবে হেয় করার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে প্রথমে ৩ লাখ টাকা, পরে আরও ১ লাখ ৩০ হাজার টাকা আদায় করা হয়। এরপর ১০ মার্চ ফের ১ লাখ ২০ হাজার টাকা দাবি করলে তিনি পুলিশের সহযোগিতা নেন।
জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের একটি দল ১০ মার্চ দুপুরে জয়পুরহাট চিনিকল রোড এলাকায় ওঁৎ পেতে থাকে।
টাকা লেনদেনের সময় হাতেনাতে ধরা পড়ে—পারভেজ হোসেন (৩৫) কাজী মাহফুজুর রহমান (৫০) ও সাবিনা ইয়াসমিন (৩০)
গ্রেফতারদের কাছ থেকে মুক্তিপণের ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিবির ওসি আসাদুজ্জামান বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

৯ দফা দাবিতে হাবিপ্রবির প্রশাসনিক ভবন অবরোধ

সড়ক দুর্ঘটনায় নিভে গেলো ডিআইইউ শিক্ষার্থী তামান্নার জীবন

পাবিপ্রবিতে প্রদর্শিত হলো “বন্যা প্রতিরোধী স্বল্প মূল্যের আবাসন” প্রকল্প

বশেফমুবিপ্রবিতে শেখ মুজিবকে নিয়ে লেখা বই পুড়িয়ে ছাত্রদলের প্রতিবাদ

নাগেশ্বরীতে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিদিন আক্রান্ত নতুন গরু,ফুলবাড়ীতে লাম্পি রোগের তাণ্ডব

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

৩৩তম কার্যনির্বাহী কমিটিকে বিদায় সংবর্ধনা দিল রাবি প্রেসক্লাব

যবিপ্রবিতে ‘অ্যাকাউন্টিং রিসার্চ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক ন্যাশনাল সেমিনার

ইবতেদায়ী শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ