শুক্রবার, 1 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবি’র নতুন একাডেমিক প্রোফাইলে আবু সাঈদের ছবি

মো সাইফুল ইসলাম
মো সাইফুল ইসলাম
শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ - ৮:২৮ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি)  নতুন একাডেমিক প্রোফাইলে যুক্ত হয়েছে জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাইঈের ছবি, যা শিক্ষার্থীদের দেশপ্রেম ও আত্মত্যাগী করে তুলবে। 

গত ১৬ জুলাই ২০২৪, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিভাগের প্রথম প্রতিষ্ঠিত এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশে শিক্ষা ও গবেষণার এক আলোকবর্তিকা হিসেবে কাজ করে চলেছে। প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের বাণীতে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের মূল দর্শন ও লক্ষ্য। এখানে গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি, বিতরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রতি যে প্রতিশ্রুতি রয়েছে, তা বরিশাল বিভাগের পাশাপাশি পুরো দেশের অগ্রগতিতে অসামান্য অবদান রাখছে।

বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে প্রযুক্তিনির্ভর পাঠদান পদ্ধতি, আধুনিক অবকাঠামো এবং শ্রেণীকক্ষে ডিজিটাল সুবিধা প্রদান শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি তাদের জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দিচ্ছে। নর্থ-আমেরিকান ক্রেডিট সিস্টেমে পাঠ্যক্রম বিন্যাসের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার চেষ্টা চলছে। বর্তমানে আটটি অনুষদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে স্নাতক, এমএস, এমবিএ ও পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়, যা ভবিষ্যতে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিভাগে এমএস ডিগ্রি প্রদান এবং এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ শুরু হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে পটুয়াখালীর কুয়াকাটায় মেরিন ফিশারিজ ইনস্টিটিউট স্থাপনের মাধ্যমে সমুদ্র বিজ্ঞান ও ব্লু ইকোনমির ওপর গবেষণা কার্যক্রম চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

একাডেমিক শিক্ষার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও ৩২টি ল্যাব শিক্ষার্থীদের হাতে কলমে গবেষণা ও শিক্ষা প্রদানে সাহায্য করছে। সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের নেতৃত্বের গুণাবলি বিকশিত হচ্ছে।

প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তাদের সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। তার এই বাণীতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উচ্চাকাঙ্ক্ষা এবং শিক্ষার্থীদের উন্নততর শিক্ষা ও জীবন গঠনের জন্য নিবেদিত প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত

মাভাবিপ্রবিতে যৌথ প্রকল্পের শিক্ষা সফরে আসছে দক্ষিণ কোরিয়ান শিক্ষার্থীদের প্রতিনিধি দল

চলমান সেমিস্টার থেকে শাবিপ্রবির সেমিস্টার ও ক্রেডিট ফি কমছে

ভুরুঙ্গামারীতে সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা শোভনের বাবা গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দ্বীন ইসলাম নিহত

পোরশায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

গবেষণা উন্নয়নে নতুন অধ্যায়: বাকৃবিতে আধুনিক ফ্রিজার চালু

ইবির দুই প্রশাসনিক পদে নতুন মুখ

বৈষম‍্যবিরোধী ছাত্রআন্দোলনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে ১০ সদস‍্যের তদন্ত কমিটি গঠন

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর সংঘর্ষে বাবা-মেয়ের আনন্দভ্রমণ পরিণত হলো মৃত্যু মিছিলে: নিহত ২, আহত ৩