সোমবার, 23 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

দলে ফিরলেন লিটন-নাঈম, চমক নিয়ে শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দল ঘোষণা

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
সোমবার, ২৩ জুন ২০২৫ - ১২:৩৯ অপরাহ্ন

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শেষে এখন প্রস্তুতি ওয়ানডে মিশনের। আগামী ২৫ জুন কলম্বোয় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়ানডে স্কোয়াডে চমক হিসেবে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস এবং বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। লিটন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। আর নাঈম প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন, এবারের ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে।

চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তার সঙ্গে পেস বিভাগে আছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের অবসরের পর নতুন নেতৃত্বে শুরু হচ্ছে টাইগারদের ওয়ানডে যাত্রা। অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। ব্যাটিং অর্ডারেও তার দায়িত্ব বাড়তে পারে বলে আভাস দিয়েছেন নির্বাচকরা।

এদিকে দল থেকে বাদ পড়েছেন নাসুম আহমেদ ও সৌম্য সরকার। সৌম্যর জায়গাতেই দলে জায়গা পেয়েছেন নাঈম শেখ।

রিস্ট স্পিনার হিসেবে দলে রয়েছেন রিশাদ হোসেন এবং বাঁহাতি স্পিনে তানভীর ইসলাম।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের পক্ষ থেকে কম্বল বিতরণ

রাবির আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি স্টুডেন্ট চ্যাপ্টারের সভাপতি তোরণ, সম্পাদক তন্ময়

বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চালককে নির্যাতনের কারণে ওসি সহ ১৫ পুলিশের নামে মামলা

গবেষণা ও উদ্ভাবনে স্কলারশিপ বৃদ্ধির দাবি, প্রধান উপদেষ্টা বরাবর রাবি অধ্যাপকের খোলা চিঠি

পবিপ্রবির পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের নতুন পরিচালক অধ্যাপক জামাল

নানা আয়োজনে পবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

বাকৃবিতে ২৫ কর্মকর্তার বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ

হত্যা মামলায় শ্রমিক লীগের সভাপতি ও যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

নাগেশ্বরীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত