শনিবার, 5 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নানা অভিযোগে ইবি শিক্ষক সাময়িক বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
শনিবার, ৫ জুলাই ২০২৫ - ৬:৪৪ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানি সহ নানা অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়েছে, শিক্ষার্থীদের পক্ষ থেকে উত্থাপিত যৌন হয়রানি, অশালীন ও অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যম ও জাতীয়/স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ড. মো. আজিজুল ইসলামকে ৫ জুলাই ২০২৫ থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করে। বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন।
এছাড়া একই ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগ, অধ্যাপক ড. মো. ফকরুল ইসলাম, লোক প্রশাসন বিভাগ, অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার, বাংলা বিভাগ, অধ্যাপক ড. মাকসুদা আক্তার, আইন বিভাগ। কমিটিকে ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ভাইস-চ্যান্সেলরের কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পঙ্গুত্বের পথে শিক্ষার্থী, হল সংস্কারে ব্যর্থতার অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি

মাভাবিপ্রবিতে অ্যাকাউন্টিং ক্লাবের উদ্বোধন ও কর্মশালা অনুষ্ঠিত

ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিবির ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ

ব্রয়লার পালনে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ

সোহরাওয়ার্দী কলেজ লিও ক্লাবের লায়ন্স ইন্টারন্যাশনালের চার্টার অর্জন

রাজশাহীতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

শীতার্তদের মাঝে পাবিপ্রবির ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

সময়োপযোগী কারিকুলামের অভাবে পিছিয়ে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গবেষণায় গুরুত্বপূর্ণ: পাবিপ্রবির উপাচার্য

ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা)-এর ২০২৪-২৫ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা