বুধবার, 12 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবি সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১২ মার্চ ২০২৫ - ১২:৫৩ পূর্বাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় দিনাজপুর শহরের একটি রেস্টুরেন্টে  অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাবিপ্রবি সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি রিয়া রানী মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম ও অধ্যাপক রাফিয়া আক্তার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার জেলা প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং হাবিপ্রবিসাসের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর বলেন, হাবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সাফল্যের খবর সংবাদ মাধ্যমে প্রচারের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানে এই সাংবাদিক সমিতির ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকরা হলো আয়নার সদৃশ। তাঁরা প্রশাসনের ভুলগুলো তুলে ধরবে যাতে আমরা সঠিকভাবে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষমতা অর্জন করি।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

টাংগাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে গণ অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়। 

স্বাভাবিক সেবা কার্যক্রমে ফিরছে বড়ভিটা ইউনিয়ন পরিষদ

টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‍্যাংকিংয়ে শীর্ষে যবিপ্রবি

পাবিপ্রবিতে পাঠকবন্ধুর নবীন বরণ অনুষ্ঠিত 

পাঁচবিবিতে পিঠা উৎসব অনুষ্ঠিত

নাগেশ্বরীতে ফ্যাসিস্ট প্রভাবের বিরুদ্ধে ইউএনও বরাবর বিএনপির স্মারকলিপি প্রদান

চলমান সার সংকট ও মূল্য নিয়ন্ত্রণে সভা

হাবিপ্রবি সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে প্রক্টরের মতবিনিময়

জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা

ছাত্রলীগের ২ কর্মীকে আটক করছে আরএমপি