সোমবার, 6 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা

প্রতিবেদক
মোঃ তুষার খান, সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সোমবার, ৬ জানুয়ারি ২০২৫ - ৮:০৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিসহ ১৫৬ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনূর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৬ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নূর মহসিনের আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো: সাব্বির। আদালত মামলাটি আমলে নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, মো: সাব্বির গত বছরের ২৫ জুলাই দুপুর ২টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে শান্তিপূর্ণ মিছিল চলাকালীন সময়ে শামীম ওসমানের নির্দেশে তাদের দলীয় সন্ত্রাসীরা তাকেসহ ছাত্র-জনতার ওপর হামলা শুরু করে। কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির পর ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এ ঘটনায় কয়েকজন ছাত্র-ছাত্রী ও নিরীহ জনতা গুলিবিদ্ধ হন। এর একপর্যায়ে মামলার সাব্বিরের পিঠে গুলিবিদ্ধ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তাকে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন ও মিছিলে থাকা লোকজন সাব্বিরকে উদ্ধার করে নারায়ণঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

উল্লেখ্য, মামলার বাদী মো: সাব্বির নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া গোবিন্দপুর এলাকার বাসিন্দা।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব নিয়ে এসইই এর উদ্যোগে পবিপ্রবিতে ওয়ার্কশপ

বিশ্ব বাবা দিবসে শিক্ষার্থীদের হৃদয়ছোঁয়া অনুভূতি

বিজয়ের মাসে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির রচনা প্রতিযোগিতা

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার

ইউট্যাব রাবি শাখার সভাপতি অধ্যাপক মামুনুর রশিদ, সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর

মুখে কালো কাপড় বেঁধে ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ করলো বাকৃবি ছাত্রদল

যশোর জেলা বিএনপির নেতৃত্বে সাবু-খোকন

নড়াইলে গাজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

বিজনেস প্রিমিয়ার লীগের নিলাম অনুষ্ঠিত

রাজশাহী সিটিকলেজ ছাত্রদলের বিক্ষোভ